জো বাইডেন
আন্তর্জাতিক

চীনের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক ডেস্ক: উইঘুর মুসলিমদের নির্যাতনে চীনের ওপর মার্কিন নিষেধাজ্ঞা। এর আগে ১০ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবসে যুক্তরাষ্ট্রের রাজস্ব বিভাগের অফিস অব ফরেন অ্যাসেট কন্ট্রোল (ওএফএসি) সংশ্লিষ্ট অন্যান্য দপ্তরের সঙ্গে মিলে বিভিন্ন দেশের ১৫ ব্যক্তি ও ১০ প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে। এর মধ্যে সেন্সটাইম গ্রুপ লিমিটেড নামে এক প্রতিষ্ঠানও রয়েছে।

তবে চীন বরাবরই উইঘুরদের ওপর নির্যাতনের এ অভিযোগ অস্বীকার করে আসছে।

মুসলিমদের ওপর অত্যাচার-নিপীড়ন চালানোর দায়ে চীনের ১১ গবেষণা প্রতিষ্ঠান এবং মিলিটারি অ্যাকাডেমি অব সায়েন্সের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র।

চীনের উইঘুর মুসলিম জনগোষ্ঠীর ওপর নজরদারির নামে নিপীড়নের অভিযোগে দেশটির একটি জৈবপ্রযুক্তি প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করেছে যুক্তরাষ্ট্র।

ওই চীনা প্রতিষ্ঠানের ওপর রপ্তানি নিষেধাজ্ঞাও দিয়েছে মার্কিন বাণিজ্য বিভাগ। আরব নিউজের এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

এর আওতায় মার্কিন বাণিজ্য বিভাগ একাডেমি অব মিলিটারি মেডিকেল সায়েন্সেস ও এর ১১ গবেষণা প্রতিষ্ঠানের ওপর বাণিজ্যিক নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে।

জাতিসংঘের বিশেষজ্ঞ ও বিভিন্ন মানবাধিকার গোষ্ঠীর দাবি, ১০ লাখের বেশি সংখ্যালঘু উইঘুর মুসলিমকে জিনজিয়াংয়ের বন্দিশিবিরে আটকে রাখা হয়েছে।

নতুন করে নিষেধাজ্ঞার ঘোষণা চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্ক আরও খারাপ করে তুলবে।

যুক্তরাষ্ট্রের বাণিজ্য বিভাগের জ্যেষ্ঠ এক কর্মকর্তা বলেন, নজরদারিতে প্রযুক্তির অপব্যবহার রোধে মার্কিন প্রশাসনের প্রচেষ্টার অংশ হিসেবে চীনের বিরুদ্ধে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা