মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন
আন্তর্জাতিক

নাগরিকদের সতর্কবার্তা দিলেন বাইডেন

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, করোনার প্রতিষেধক টিকা না নিলে শীতে গুরুতর অসুস্থতা ও মৃত্যু ডেকে আনতে পারে।

বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) হোয়াইট হাউজে কোভিড সংক্রান্ত এক ব্রিফিংয়ে সতর্কবার্তা দেন তিনি।

প্রেসিডেন্ট বাইডেন বলেন, আমি আমেরিকার জনগণের কাছে সরাসরি বার্তা পাঠাত চাই যে, আমরা যেই পদক্ষেপগুলো নিয়েছি তার কারণে ওমিক্রন ততটা ছড়িয়ে পড়েনি। কিন্তু এখন এই ভ্যারিয়েন্ট দ্রুত ছড়িয়ে পড়ছে। ফলে যারা টিকা নেয়নি শীতে গুরুতর অসুস্থতা ও মৃত্যু ডেকে আনতে পারে। তবে ভালো খবরও আছে, টিকা এবং বুস্টার ডোজ নেওয়া থাকলে রক্ষা পাবেন। দেশের অর্থনৈতিক পুনরুদ্ধারে সবাইকে টিকা নেওয়ার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডন্ট।

মার্কিন রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি)-এর পরিসংখ্যান অনুযায়ী, ১ ডিসেম্বর পর্যন্ত যুক্তরাষ্ট্রের গড় দৈনিক সংক্রমণ ছিল ৮৬ হাজার। এখন বেড়ে এক লাখ ১৭ হাজারে দাঁড়িয়েছে। দৈনিক গড় মৃত্যু ১ হাজার ১১৫ জনের।

এদিকে জি-৭ জোটের পক্ষ থেকে ওমিক্রন নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। এটি বৈশ্বিক জনস্বাস্থ্যের জন্য সবচেয়ে হুমকি বলে উল্লেখ করা হয়েছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

ইতালির মিলান, রোম ও তুরিনসহ দেশটির বিভিন্ন শহরে শনিবার হাজার হাজার তরুণ-তরুণী...

উলিপুরে হাডুডু খেলাকে ঘিরে উৎসবের আমেজ

বিস্তীর্ণ মাঠজুড়ে কানায় কানায় দর্শকের ভিড়, খেলোয়াড়...

লক্ষ্মীপুর হাসপাতালে স্বেচ্ছাসেবক দল নেতাকে পেটালেন ছাত্রদল নেতা

লক্ষ্মীপুর সদর হাসপাতালের জরুরি বিভাগের ভেতরে ঢুকে...

নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৮

নোয়াখালীর বেগমগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল...

কলার মোচা বিক্রি করেই ২০ বছর পার মজিবরের

বয়স ৬৫ পেরিয়েছে। শরীরে বয়সের ছাপ স্পষ্ট। কিন্তু থে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা