মেলবোর্ন
আন্তর্জাতিক

সচল হচ্ছে মেলবোর্ন

আন্তর্জাতিক ডেস্ক: করোনা মহামারি ঠেকাতে দীর্ঘ লকডাউনের পর আবার সচল হয়ে উঠছে অস্ট্রেলিয়ার মেলবোর্ন। রোববার (১৭ অক্টোবর) আল জাজিরার খবরে বলা হয়, বিশ্বের যে কোনো শহরের তুলনায় বেশি সময় ধরে লকডাউনের আওতায় থাকার পর চলতি সপ্তাহেই সচল হয়ে উঠবে মেলবোর্নের স্বাভাবিক জীবন।

অস্ট্রেলিয়ার গণমাধ্যম বলছে, এটি বিশ্বের সবচেয়ে দীর্ঘ সময়ের লকডাউন। আর্জেন্টিনার শহর বুইনস এয়ারস দ্বিতীয় সর্বোচ্চ ২৩৪ দিন লকডাউনের আওতায় ছিল।

অস্ট্রেলিয়ার ভিক্টরিয়া অঙ্গরাজ্যের রাজধানী মেলবোর্নের মুখ্যমন্ত্রী ড্যানিয়েল এন্ড্রুস রোববার জানান, মেলবোর্নে বিধিনিষেধ তুলে নেয়া হচ্ছে। অঙ্গরাজ্যটিতে টিকা গ্রহণের হার বেড়ে যাওয়ায় এ উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ।

ভিক্টরিয়া অঙ্গরাজ্যে চলতি সপ্তাহেই ৭০ শতাংশ মানুষকে টিকার আওতায় আনা সম্ভব হবে। মুখ্যমন্ত্রী ড্যানিয়েল এন্ড্রুস বলেন, ‘আজ একটি বিশাল দিন। আজ ভিক্টরিওরা যা অর্জন করেছে তা নিয়ে গর্বিত হতে পারে।’

এ সময় তিনি ঘোষণা দেন, ‘বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ১১টা ৫৯ মিনিটে লকডাউন তুলে নেয়া হবে; বাড়ি থেকে বের হতে থাকবে না কোনো বাধা, কোনো কারফিউ।’

পুরো করোনা মহামারি পর্বে ৫০ লাখ বাসিন্দার শহর মেলবোর্নে ছয়বার লকডাউন জারি করা হয়েছিল। এতে শহরটি ২০২০ সালের মার্চ থেকে সব মিলিয়ে ২৬২ দিন লকডাউনের আওতায় ছিল।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা