রাশিয়া
আন্তর্জাতিক

রাশিয়ায় মদ পানে ১৮ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ায় বিষাক্ত মদ পানে ১৮ জনের মৃত্যু হয়েছে। শনিবার (১৬ অক্টোবর) ইয়েকাতেরিনবার্গ শহরে এই ঘটনা ঘটেছে বলে রাশিয়ার ইনভেস্টিগেটিভ কমিটি জানিয়েছে।

রয়টার্সের এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

ইনভেস্টিগেটিভ কমিটি এক বিবৃতিতে জানায়, ওই ১৮ জন মিথেনলযুক্ত মদ পান করেন, যা সাধারণত শিল্প-কারখানায় ব্যবহার করা হয়ে থাকে। ফলে তাদের মৃত্যু হয়।

এতে বলা হয়েছে, ভুক্তভোগীরা ৭ থেকে ১৪ অক্টোবরের মধ্যে একদল লোকের কাছ থেকে এই অ্যালকোহল আনেন। ওই দলের দুজনকে আটক করা হয়েছে।

এর আগে এক তদন্তে বেরিয়ে আসে, রাশিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলে এক সপ্তাহের মধ্যে বিষাক্ত মদ পান করে ৩৪ জনের মৃত্যু হয়।

অতীতেও অ্যালকোহল পানে রাশিয়ায় গণমৃত্যুর মর্মান্তিক ঘটনা ঘটেছে। ২০১৬ সালে সাইবেরিয়ায় মিথেনলযুক্ত অ্যালকোহল পানে ৭৭ জনের মৃত্যু হয়।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা