আলবেনিয়া
আন্তর্জাতিক

৪ রাশিয়ান পর্যটকের মরদেহ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক: আলবেনিয়ার পশ্চিমাঞ্চলে একটি সমুদ্র-সংলগ্ন রিসোর্ট থেকে চার রাশিয়ান পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

দেশটির পুলিশ জানিয়েছে,পর্যটকরা কেরেট নামে একটি গ্রামে অবস্থান করছিলেন এবং তাদের বয়স ৩১ থেকে ৬০ বছরের মধ্যে।

স্থানীয় সময় শনিবার (১৬ অক্টোবর) আলবেনিয়ার পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, কেরেট গ্রামের সেউনা নামে একটি হোটেল থেকে শুক্রবার মধ্যরাতে চার জনের লাশ উদ্ধার করা হয়।

দ্যা গার্ডিয়ানের এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

তবে ঘটনার বিস্তারিত তথ্য দেয়নি দেশটির পুলিশ। তারা জানিয়েছে, তদন্ত করা হচ্ছে। এদিকে, মরদেহ উদ্ধারের ঘটনায় হোটেল স্টাফদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানা গেছে।

পাঁচ তারকা বিশিষ্ট হোটেলটিতে এক সপ্তাহের জন্য ছিলেন ওই চার রাশিয়ান পর্যটক। তদন্তকারীরা ধারণা করছেন, মৃত চার জনের নামের মিল থাকায় তারা একই পরিবারের সদস্য হতে পারে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

থামছেই না হামের ভয়াল থাবা

দেশজুড়ে হামের সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে আসেনি। বিশেষ এমআর টিকাদান কর্মসূচি শুরু...

ভিসার শর্ত শিথিল করলো চীন

বাংলাদেশি দর্শনার্থীদের ১৪০তম চায়না ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট ফেয়ারে (ক্যান...

দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে ৬ বাংলাদেশির মৃত্যু

দক্ষিণ আফ্রিকার ইস্টার্ন কেপ প্রদেশের কুইন্সটাউন (বর্তমান কোমানি) থেকে প্রায়...

ফের কমল স্বর্ণের দাম

দেশের বাজারে ফের স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জু...

সাবেক ডেপুটি গভর্নরের ৩ বছরের কারাদণ্ড

সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বাংলাদেশ ব্যা...

গ্রেপ্তার না করলে আত্মসমর্পণ করবেন লতিফ সিদ্দিকী

রাজধানীর শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আদালতে হাজিরা দিয়েছেন সাব...

পছন্দের প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে বিশেষ শর্ত, অভিযোগ স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি কেনাকাটায় অনেক সময় পছন্দের ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে টেন্...

কমনওয়েলথ গেমসে হিটে ৩৬তম রাফি

কমনওয়েলথ গেমসে অ্যাথলেটিকসে ইমরানুর রহমান, বক্সিংয়ে জিনাত ফেরদৌসের পর এবার সা...

হবিগঞ্জে এনসিপির বিক্ষোভ কর্মসূচির ডাক

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে আগা...

৪৫ বছর আগে যেভাবে সরিয়ে নেওয়া হয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মরদেহ

১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা