আন্তর্জাতিক

টিকা না নেয়ায় ৬শ কর্মী বরখাস্ত

আন্তর্জাতিক ডেস্ক: কোম্পানির টিকা নীতি পূরণ করতে না পারায় ৬০০ জনকে বরখাস্ত করেছে মার্কিন বিমান সংস্থা ইউনাইটেড এয়ারলাইনস। আগস্টের শুরুতে কোম্পানিটি প্রথম এয়ারলাইনস হিসেবে অভ্যন্তরীণ সব কর্মীকে করোনার টিকা নেওয়ার নির্দেশ দেয়। গত সোমবার (২৭ সেপ্টেম্বর) পর্যন্ত, টিকা নেয়ার প্রমাণ দেওয়ার কথা ছিলো। এরপর গত মঙ্গলবার টিকা নিতে অস্বীকৃতি জানানোয় ৫৯৩ জনকে বরখাস্ত করে এয়ারলাইনসটি। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রধান নির্বাহী স্কট কিরবি এবং প্রেসিডেন্ট ব্রেট হার্ট কর্মীদের উদ্দেশে দেওয়া এক স্মারকলিপিতে বলেছেন, এটি অবিশ্বাস্য রকমের কঠিন সিদ্ধান্ত ছিলো, তবে আমাদের দলকে সুরক্ষিত রাখা সব সময়ই আমাদের প্রথম অগ্রাধিকার।

কোম্পানির কর্মকর্তারা জানিয়েছেন, যারা টিকা নিতে অস্বীকৃতি জানিয়েছেন তারা যদি, চাকরিচ্যুত করার আনুষ্ঠানিক বৈঠকের আগে টিকা নেন তবে তাদের আর চাকরিচ্যুত করা হবে না।

প্রায় ২০০০ কর্মী চিকিৎসাসহ নানা কারণ দেখিয়ে টিকা নিতে চান না এমন আবেদন করেছেন। ১৫ অক্টোবর পর্যন্ত আবেদন পর্যালোচনা করবে ইউনাইটেড এয়ারলাইনস। প্রায় ৬৭ হাজার মার্কিন কর্মীকে টিকা দিতে বলেছিল তারা। যারা অব্যাহতি চেয়েছে তাদের বাদ দিয়ে প্রায় ৯৯ শতাংশ কর্মী টিকা নিয়েছে বলে জানিয়েছে কোম্পানিটি।

কোম্পানির একজন মুখপাত্র বলেন, আগামী কয়েক বছরে এয়ারলাইন প্রায় ২৫,০০০ কর্মী নিয়োগ দেওয়ার পরিকল্পনা করছে। টিকা দেওয়া নতুন কর্মসংস্থানের অন্যতম শর্ত হবে। ইউনাইটেড এয়ারলাইনস তার পাইলট প্রশিক্ষণ স্কুলে শিক্ষার্থীদেরও টিকা নিতে বলেছে।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা