সুইডিশ অ্যাক্টিভিস্ট গ্রেটা থানবার্গ
আন্তর্জাতিক

বাইডেন-বরিসকে গ্রেটার উপহাস

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনসহ বিশ্ব নেতাদের উপহাস করেছেন সুইডিশ অ্যাক্টিভিস্ট গ্রেটা থানবার্গ।

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) মিলানে তরুণদের এক জলবায়ু সম্মেলনে তিনি বলেন, গত ৩০ বছরে নেওয়া সব জলবায়ু পদক্ষেপই 'ব্লা, ব্লা, ব্লা'য় পরিণত হয়েছে।

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বিশ্ব নেতাদের প্রতিশ্রুতি ফাঁকা বুলি হিসেবে অভিহিত করেন গ্রেটা থানবার্গ।

জলবায়ু সংকট নিয়ে বাইডেনের বক্তব্যের ইঙ্গিত করে তিনি বলেন, 'আমরা যখন বলি জলবায়ু পরিবর্তন, আপনারা কিসের চিন্তা করেন? আমার মনে হয় চাকরি, সবুজ চাকরি, কার্বন নিঃসরণমুক্ত চাকরি।'

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বলেছিলেন, 'আমাদের কম কার্বন নিঃসরণের অর্থনীতিতে প্রবেশের সহজ উপায় পেতে হবে। আমাদের কোনও প্লানেট বি নেই।' সেই বক্তব্যের পুনরাবৃত্তি করে গ্রেটা থানবার্গ বলেন, 'প্লানেট ব্লা নেই, ব্লা, ব্লা, ব্লা।'

গ্রেটা থানবার্গ বলেন, 'আমাদের কথিত নেতাদের কাছ থেকেই এসব শুনেছি... সেসব কথা শুনতে ভালো কিন্তু এখন পর্যন্ত তাদের কোনও কার্যক্রমই আশা দেখায়নি, স্বপ্ন দেখায়নি। খালি কথা আর প্রতিশ্রুতি দিয়েছে।'

সান নিউজ/এফএইচপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

সন্ধ্যায় সংবাদ সম্মেলনে আসছে এনসিপি

দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নিজেদের অবস্...

পদত্যাগের পর গুলশানের বাসায় উঠবেন মো. সাহাবুদ্দিন

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন মো. সাহাবুদ্...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করায় সংবিধানের বিধ...

এশিয়ান গেমসের নকআউটে বাংলাদেশ

আগামী সেপ্টেম্বরে জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ এশিয়ান গেমস। এই আস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা