থানে
আন্তর্জাতিক

করোনার বদলে জলাতঙ্কের টিকা প্রয়োগ

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের মহারাষ্ট্রের থানে জেলার একটি হাসপাতালে গিয়েছিলেন করোনার টিকা নিতে গেলে ওই ব্যক্তিকে জলাতঙ্কের (পাগলা কুকুরের কামড়ে যে রোগ হয়) টিকা দেয়া হয়েছে।

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) থানে মিউনিসিপাল করপোরেশনের (টিএমসি) এক মুখপাত্র সাংবাদিকদের এ তথ্য জানান। এ ঘটনায় মেডিকেল সেন্টারের এক নারী চিকিৎসক ও একজন নার্সকে বরখাস্ত করে কর্তৃপক্ষ।

জি নিউজের খবরে বলা হয়, স্থানীয় বাসিন্দা রাজকুমার যাদব গত সোমবার (২৭ সেপ্টেম্বর) করোনাভাইরাস ঠেকাতে একটি টিকা নেয়ার জন্য স্থানীয় কালওয়া এলাকার একটি মেডিকেল সেন্টারে উপস্থিত হন। তখন তাকে একটি টিকা দেয়া হয়।

পরে তাকে জানানো হয় যে, তাকে জলাতঙ্কের টিকা দেয়া হয়েছে। করোনা টিকার পরিবর্তে জলাতঙ্কের টিকা দেয়ায় রাজকুমার যাদব আতঙ্কিত হয়ে পড়েন। টিএমসির ওই কর্মকর্তা বলেন, টিকা গ্রহণের পর ওই ব্যক্তির (রাজকুমার) তেমন কোনো সমস্যা হয়নি।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

নরসিংদীর বড় বাজারে প্রকাশ্যে বাজির রমরমা বেচাকেনা

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে নরসিংদীর ঐতিহ্যবাহী বড় বাজারে প্রকাশ্যে চড়া দামে...

দানা বাঁধছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত

বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে ইতোমধ্...

ফিটনেসবিহীন বাস বন্ধ ও নিরাপদ সড়কের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি

মানিকগঞ্জের সাটুরিয়ায় ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন...

সবজি আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু, মেয়ে আহত

নোয়াখালীর সেনবাগে বাড়ির পাশের খেত থেকে সবজি আনতে গ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা