মার্ক মিলি
আন্তর্জাতিক

আফগান যুদ্ধ ছিল কৌশলগত ব্যর্থতা

আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের ২০ বছরের যুদ্ধ দেশটির কৌশলগত ব্যর্থতা ছিল বলে মন্তব্য করেছেন দেশটির সামরিক বাহিনীর জয়েন্ট চিফ অব স্টাফের চেয়ারম্যান জেনারেল মার্ক মিলি।

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন ও সামরিক বাহিনীর জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল মার্ক মিলিকে মঙ্গলবার কংগ্রেসে তলব করা হয়।

খবর আনাদোলুর এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

আফগানিস্তানে মার্কিন সেনাদের লজ্জাজনক পরাজয়ের কারণ সম্পর্কে শুনানি করতে তাদের তলব করা হয়।

শুনানিতে পেন্টাগনের শীর্ষ কর্মকর্তাদের নাস্তানাবুদ করেন কংগ্রেস সদস্যরা। সিনেটে আর্মড সার্ভিসেস কমিটির শুনানিতে মার্ক মিলি পরিষ্কার করে বলেন, আফগান যুদ্ধ ছিল কৌশলগত ব্যর্থতা। এ ছাড়া একে অন্য কোনোভাবে দেখার সুযোগ নেই।

তিনি আরও বলেন, সবচেয়ে বড় ব্যর্থতা হলো— আফগান সামরিক বাহিনীকে সম্পূর্ণভাবে মার্কিন বাহিনীর ওপর নির্ভরশীল করে ফেলা হয়েছিল।

আফগান প্রশ্নে মার্ক মিলি প্রেসিডেন্ট জো বাইডেনকে কী পরামর্শ দিয়েছেন তা তিনি সিনেট কমিটিকে জানাতে অস্বীকার করলেও আফগানিস্তানে কয়েক হাজার সেনা মোতায়েন রাখার কথা বলেন।

সিনেটের শুনানিতে প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন বলেন, আফগান বাহিনীর আকস্মিক ধসে পড়ার ঘটনায় পেন্টাগনের হিসাব-নিকাশ বদলে গেছে।

বাস্তবতা হচ্ছে— আমরা ও মিত্ররা আফগান যে বাহিনীকে প্রশিক্ষণ দিয়েছিলাম তা কর্পুরের মতো উড়ে গেছে, বেশিরভাগ জায়গায় তারা একটি গুলিও ছুড়তে পারেননি।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা