জার্মানি
আন্তর্জাতিক

মাস্ক পরতে বলায় গুলি করে হত্যা 

আন্তার্জাতিক ডেস্ক: মাস্ক পরতে বলায় পেট্রল স্টেশনের এক বিক্রেতাকে গুলি করে হত্যা করা হয়েছে। বিয়ার কিনতে আসা এক ক্রেতাকে মাস্ক পরতে বলেছিলেন ২০ বছর বয়সী ওই বিক্রেতা। এতে ওই ক্রেতা ক্ষুব্ধ হয়ে ওঠেন এবং ওই বিক্রেতাকে গুলি করেন।

জার্মানির পশ্চিমাঞ্চলীয় ইডার-ওবারস্টেইন শহরে শনিবার সন্ধ্যায় ওই হত্যাকাণ্ডের ঘটনা ঘটলেও তা সম্প্রতি প্রকাশ্যে এসেছে। ধারণা করা হচ্ছে দেশটিতে সরকারি বিধি-নিষেধ লঙ্ঘনের এটাই প্রথম ঘটনা।

ডয়েচে ভেলে'র এক প্রতিবেদনে এ কথা বলা হযেছে।

নিহত ওই বিক্রেতা একজন শিক্ষার্থী ছিলেন। তিনি ক্রেতাকে ফেস মাস্ক পরে সেবা নিতে বলেন। জার্মানির সব দোকানেই মাস্ক পরে যাওয়ার নির্দেশ দিয়েছে প্রশাসন। কিন্তু সরকারি নিয়ম অমান্য করে মাস্ক না পরেই দোকানে গিয়েছিলেন ওই ক্রেতা। এরপর এ নিয়ে বিক্রেতার সঙ্গে রাগারাগির এক পর্যায়ে তিনি দোকান থেকে বেরিয়ে যান।

পরে ওই ক্রেতা মাস্ক পরে ঘণ্টাখানেক পর আবারও ফিরে আসেন। তিনি ছয় প্যাক বিয়ার নেন এবং মাস্ক খুলে আবারও ঝামেলা শুরু করেন। প্রসিকিউটর কাই ফুরমান গণমাধ্যমকে বলেন, অপরাধী একটি রিভলবার বের করে সরাসরি বিক্রেতার মাথায় গুলি করেন।

এই ঘটনার পর ৪৯ বছর বয়সী ওই জার্মান নাগরিক নিজেই পুলিশ স্টেশনে যান। তাকে গ্রেফতার করা হয় এবং তিনি হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা