আন্তর্জাতিক

সংখ্যাগরিষ্ঠতা পায়নি ট্রুডোর দল

আন্তর্জাতিক ডেস্ক: কানাডার নির্বাচনে তৃতীয়বারের মতো জয়ী হয়েছে জাস্টিন ট্রুডোর লিবারেল পার্টি। তবে অল্প ব্যবধানে জয়ী হয়ে ক্ষমতায় ফিরলেও পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা অর্জনে ব্যর্থ হয়েছে।

নির্বাচনে লিবারেল পার্টি ১৫৬ আসন পেলেও পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা পেতে তাদের দরকার ছিল ১৭০ আসন। আর কনজারভেটিভ পার্টি প্রধান বিরোধী দল হিসেবে তাদের অবস্থান ধরে রেখেছে এবং ১২২ আসনে জয়ী হয়েছে।

কানাডায় করোনাভাইরাসের চতুর্থ ঢেউয়ের মধ্যে এই নির্বাচন হয়েছে। এটি ছিল কানাডার ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল নির্বাচন। এতে খরচ হয়েছে প্রায় ৪৭ কোটি মার্কিন ডলার। কিন্তু নির্বাচনী ফলের যে ধারণা পাওয়া যাচ্ছে— তাতে দুবছর আগে পার্লামেন্টের যে চেহারা ছিল, এবারের নির্বাচনে একদম সে রকম একটি পার্লামেন্টই হতে যাচ্ছে।

এদিকে, এক ভাষণে জাস্টিন ট্রুডো বলেন, এখনও অনেক ভোট গণনা বাকি। কিন্তু আজ রাতে আমরা যা দেখেছি, তাতে এটি স্পষ্ট কানাডার মানুষ প্রগতিশীল পরিকল্পনাকেই বেছে নিয়েছে। আপনারা এমন এক সরকারকে বেছে নিয়েছেন, যারা আপনার জন্য লড়াই করবে এবং আপনাদের জন্য কিছু করবে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা