ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

রাশিয়ায় পুতিনের জয়

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশ ভোটে জয়ী হয়েছে দেশটির বর্তমান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দল ইউনাইটেড রাশিয়া।

মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) ভোরে দেশটির কেন্দ্রীয় নির্বাচন কমিশনের বরাত দিয়ে রাশিয়ান বার্তা সংস্থা তাস জানিয়েছে, নিম্নকক্ষ দুমায় একক জয় পেয়েছে ক্ষমতাসীন দল।

প্রতিবেদনে বলা হয়, প্রায় শতভাগ ভোট গণনা শেষে দেখা গেছে নির্বাচনে ইউনাইটেড রাশিয়া ৪৯.৮২ শতাংশ ভোট পেয়েছে। অন্যদিকে কমিউনিস্ট পার্টি পেয়েছে ১৮.৯৩ শতাংশ ভোট। এছাড়া লিবারেল ডেমোক্রেটিক পার্টি ৭.৫৫ শতাংশ, এ জাস্ট রাশিয়া ৭.৪৬ শতাংশ এবং নিউ পিপল ৫.৩২ শতাংশ ভোট পেয়েছে।

এর আগে রোববার দেশটিতে ৪৫০ আসনে ভোটগ্রহণ শেষ হয়। এরপর দেশটির কেন্দ্রীয় নির্বাচন কমিশনের প্রধানের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন পুতিন। এ সময় তিনি ইউনাইটেড রাশিয়ার প্রতি আস্থা রাখায় দেশটির নাগরিকদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানান। তবে এবারের নির্বাচনে ক্ষমতাসীন দলের বিরুদ্ধে কারচুপির অভিযোগ তুলেছে বিরোধী দল।

নির্বাচনে ইউনাইটেড রাশিয়া ছাড়াও প্রায় এক ডজন দল অংশগ্রহণ করেছে। এর মধ্যে পুতিনের প্রধান প্রতিপক্ষ হিসেবে পরিচিত বিরোধীদলীয় নেতা অ্যালেক্সি নাভালনি বা তার কোনো সমর্থককে নির্বাচনে অংশ নিতে দেওয়া হয়নি বলে অভিযোগ রয়েছে।

সান নিউজ/এফএইচপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা