আন্তর্জাতিক

দুই স্কুলছাত্রের অ্যাকাউন্টে ৯০৬ কোটি টাকা

আন্তর্জাতিক ডেস্ক: ৯০০ কোটি টাকা পাওয়া গেল দুই স্কুলছাত্রের ব্যাংক অ্যাকাউন্টে। এটা জেনে অভিভাবকরা হতবাক। তারা এ ব্যাপারে কিছুই জানেন না।

ভারতের উত্তর বিহার রাজ্যের কাটিহারে অবিশ্বাস্য ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় চাঞ্চল্যে সৃষ্টি হয়েছে।

দেশটির সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, পড়াশোনার সহায়তায় সরকারি অনুদান পেতে উত্তর বিহারে গ্রামীণ ব্যাংকে অ্যাকাউন্ট খুলেছিলো ওই দুই ছাত্র। স্কুলের ইউনিফর্মের জন্য সরকারি অনুদানের টাকা এসেছে কি-না, তা জানতে বাবা-মাসহ গ্রামের একটি ইন্টারনেট সেবা কেন্দ্রে যায় তারা। সেখানে অ্যাকাউন্ট চেক করতে গিয়ে হতবাক। অনেকেই নিজেদের অ্যাকাউন্ট চেক করেন, যদি না ভুল করে বড় অংকের অর্থ জমা পড়ে তাতে।

আশিস নামে ষষ্ঠ শ্রেণির এক ছাত্র দেখে তার অ্যাকাউন্টে জমা পড়েছে ৬.২ কোটি টাকা। আর গুরুচরণ বিশ্বাস নামে একই শ্রেণির আরেক ছাত্রের অ্যাকাউন্টে পাওয়া গেল ৯০০ কোটি টাকা।

স্থানীয় সংবাদকর্মী এনডিটিভিকে জানান, গ্রামীণ ব্যাংকের কর্মকর্তারা এ বিষয়ে হতবাক। কী করে এত অর্থ ওই দুই শিক্ষার্থীর অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে গেল তা খতিয়ে দেখছেন তারা।

ওই ব্যাংকের কটিহার জেলা ব্রাঞ্চ ম্যানেজার উদয় মিশরা বলেছেন, ব্যাংকের কম্পিউটার সিস্টেমে ত্রুটির কারণে এমনটি হয়েছে। আসলে ওই দুই শিক্ষার্থীর ব্যাংক স্টেটমেন্টে এ বিপুল অর্থ দেখা যাবে কিন্তু তারা সেটি তুলতে পারবে না। কারণ টাকাগুলো দুই অ্যাকাউন্টে জমা পড়েনি।

ব্যাংক কর্তৃপক্ষের এমন মারাত্মক ভুল এর আগেও ঘটেছে বিহার রাজ্যে। সেখানকার মানুষের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাচ্ছে।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ব্রাজিলের ভারত সফর নিয়ে নতুন খবর

বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি ব্রাজিল জাতীয় দলকে এবার দেখা যেতে পারে ভারতের ম...

বাংলাদেশের উত্থাপিত প্রস্তাব গ্রহণ জাতিসংঘের

সহনশীলতা, সংহতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের প্রতি বৈশ্বিক অঙ্গীকার পুনর্ব্যক্ত...

মুন্সীগঞ্জে ভাঙনকবলিত এলাকায় ত্রাণ বিতরণ 

পদ্মা নদীর অব্যাহত ভাঙনে ঘরবাড়ি, আবাদি জমি ও জীবিকা হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে...

সেমিকন্ডাক্টর শিল্প নিয়ে আশাবাদী প্রধানমন্ত্রী

সব বাধা অতিক্রম করে স্বনির্ভর, সমৃদ্ধ ও প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়তে চায় সরক...

শিল্পকলার প্রশংসায় রুনা লায়লা

বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে শুক্রবার সন্ধ্যায...

জিয়ার স্বনির্ভর আন্দোলন তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে: এ্যানি

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শ...

১১ দলীয় জোটকে বিদায় খেলাফত মজলিসের

১১ দলীয় জোট থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে খেলাফত মজলিস। শনিবা...

ঝালকাঠিতে গৃহবধূ হত্যা মামলার আসামি গ্রেপ্তার 

ঝালকাঠি শহরের টিএনটি রোড এলাকায় চুরির উদ্দেশ্যে বাসায় ঢুকে গৃহবধূ মলিনা রায...

বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের নির্বাচন

এনটিভি’র নূরুদ্দিন আহমেদ সভাপতি ও আরটিভি’র মোহাম্মদ মোমিন হোসেন ব...

হাম উপসর্গে আরও মৃত্যু ৬ শিশুর, মোট মৃত্যু ৮১৬

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে, একই সময়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা