আন্তর্জাতিক

ফের সৌদিতে ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা

আন্তর্জাতিক ডেস্ক: সৌদির দক্ষিণ ও পূর্বাঞ্চলে একটি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র এবং সশস্ত্র ড্রোন হামলায় অন্তত দুই শিশু আহত ও ১৪টি বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া আরও কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। রোববার (৫ সেপ্টেম্বর) সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত বার্তা সংস্থা রয়টার্স এ খবর দিয়েছে।

এছাড়া সৌদি আরবের দাম্মাম শহরের রাস তানুরা এলাকায় ক্ষেপণাস্ত্র উড়ে আসলে ধ্বংস করে দেওয়া হয়েছে। তবে ছড়িয়ে-ছিটিয়ে পড়া গোলার টুকরায় দুই সৌদি শিশু আহত হয়েছে। আর হালকাভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে অন্তত ১৪টি বাড়ি।

এদিকে হুথি বিদ্রোহী গোষ্ঠীর মুখপাত্র ইয়াহিয়া সারি বলেছেন, সৌদি আরবের দক্ষিণাঞ্চলের জিজান এবং নাজরান প্রদেশে অরামকোর তেল স্থাপনাতেও হামলা চালিয়েছে হুথি বিদ্রোহীরা।

অপরদিকে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, দাম্মামের উপকণ্ঠে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রে বাধা দেওয়ার পর ধ্বংস করা হয়েছে। এ সময় ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে দুই শিশু আহতসহ ১৪টি বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। অন্য ক্ষেপণাস্ত্র এবং ড্রোনগুলো জিজান এবং নাজরান প্রদেশে ধ্বংস করা হয়েছে।

২০১৫ সালের শুরুর দিকে হুথি বিদ্রোহীদের হামলার মুখে সৌদি-সমর্থিত ইয়েমেনের ক্ষমতাসীন প্রেসিডেন্ট আব্দ রাব্বু মনসুর আল হাদি ক্ষমতা ছেড়ে সৌদি আরবে পালিয়ে যান। ক্ষমতাচ্যুত এই প্রেসিডেন্টকে ফেরাতে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট ইয়েমেনে হুথিদের বিরুদ্ধে অভিযান শুরু করে।

যদিও ইয়েমেনের এই সংঘাতকে মধ্যপ্রাচ্যে আধিপত্যের লড়াইয়ে সৌদি-ইরানের ছায়াযুদ্ধ হিসেবে দেখা হয়। মধ্যপ্রাচ্যের এই যুদ্ধে ইয়েমেনের লাখ লাখ মানুষের প্রাণহানি ঘটেছে এবং বাস্ত্যুচুত হয়েছেন লাখো মানুষ। চলমান এই সংঘাতে ইয়েমেন চরম দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে পৌঁছেছে বলে সতর্ক করে দিয়েছে জাতিসংঘ।

সৌদি জোটের হামলার জবাবে ইয়েমেনের হুথিরা প্রায়ই সৌদি আরবের বিভিন্ন শহর, বিমানবন্দর, সামরিক স্থাপনা এবং গুরুত্বপূর্ণ তেল স্থাপনায় হামলা চালিয়ে আসছে।

সূত্র: রয়টার্স।

সান নিউজ/এনএএম/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

ইতালির মিলান, রোম ও তুরিনসহ দেশটির বিভিন্ন শহরে শনিবার হাজার হাজার তরুণ-তরুণী...

ডাসারে ডেঙ্গু আক্রান্ত যুবকের মৃত্যু, পরিবারে শোকের ছায়া

মাদারীপুরের ডাসারে ডেঙ্গু আক্রান্ত হয়ে সঞ্চয় শিকারী (৩৫) নামে এক যুবকের মৃত্য...

পর্যটন কার্নিভাল শেষে কুয়াকাটায় ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান

দীর্ঘ ৯ বছর পর আয়োজিত কুয়াকাটা পর্যটন কার্নিভাল শেষে সৈকতের পরিবেশ রক্ষায় পরি...

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

পুকুরে গোসলে নেমে দুই বোনের মৃত্যু

নোয়াখালীর সুবর্ণচরে পুকুরে গোসল করতে নেমে আপন দুই বোনের মর্মান্তিক মৃত্যু হয়ে...

হাসপাতালের চিকিৎসা সামগ্রী ক্রয়ের  ৯ কোটি টাকার ই-টেন্ডার হ্যাক

মাদারীপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে প্রায় ৯ কোটি টাকার চিকিৎসা সামগ্রী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা