আন্তর্জাতিক

আফগানিস্তানের সঙ্গে থাকতে হবে

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেন বিশ্বকে অবশ্যই আফগানিস্তানের সঙ্গে যুক্ত থাকতে হবে। রোববার (৫ সেপ্টেম্বর) এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা পিটিআই। এর আগে শনিবার (৪ সেপ্টেম্বর) জাতিসংঘের মহাসচিব আন্তেনিও গুতেরেসের সঙ্গে টেলিফোনে আলাপের সময় ইমরান খান এ কথা বলেন।

ইমরান খান বলেন, যুদ্ধবিধ্বস্ত এই দেশটির মানবিক চাহিদা ও প্রয়োজন নিরূপণ এবং অর্থনৈতিক সহায়তা ও স্থিতিশীলতা নিশ্চিতের মাধ্যমে শরণার্থী সংকট মোকাবিলা করতেই বিশ্বকে কাবুলে আরও বেশি করে যুক্ত থাকা প্রয়োজন।

বার্তাসংস্থাটি জানায়, আফগানিস্তানের চলমান মানবাধিকার পরিস্থিতিতে জাতিসংঘের মহাসচিব আন্তেনিও গুতেরেস ও পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের আলোচনার মূল ফোকাস ছিল। তবে আফগানিস্তানে শান্তি, স্থিতিশীলতা ও অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক সমাধান নিশ্চিতে জোর দেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। যুদ্ধবিধ্বস্ত ওই দেশটিতে প্রয়োজনীয় মানবিক সহায়তা দেওয়ার মাধ্যমে জাতিসংঘ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলেও প্রশংসা করেন তিনি।

ইমরান খান বলেন, ‘এ ধরনের পদক্ষেপের মাধ্যমেই কেবল আফগানিস্তানে নিরাপত্তা ফিরে আসবে এবং আফগান নাগরিকদের গণহারে দেশত্যাগের হিড়িক প্রতিরোধ করা যাবে। আর এর মাধ্যমেই আফগানিস্তানের শরণার্থী সংকটও সমাধান করা সম্ভব হবে।’

সাননিউজ/এনকে/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা