দের মেরে ফেলবে
আন্তর্জাতিক

যৌনকর্মীদের মেরে ফেলবে আফগানিস্তান

আন্তর্জাতিক ডেস্ক: রক্তাত্ব ও অশান্ত আফগানিস্তান দখল নেওয়ার পর যৌনকর্মীদের তালিকা তৈরি করছে বিদ্রোহী গোষ্ঠী, এমনটাই দাবি করা হয়েছে সংবাদ সংস্থা ‘দ্য সান’ এর এক প্রতিবেদনে। এতে মনে করা হচ্ছে, চরম বিপদের মুখে পড়তে চলেছেন দেশটির যৌনকর্মীরা।

প্রতিবেদনে দাবি করা হয়েছে, প্রাথমিকভাবে মনে করা হচ্ছে তালিকায় নাম থাকা যৌনকর্মীদের খুঁজে বের করে তাদের মেরে ফেলা হতে পারে। বিদ্রোহী গোষ্ঠী কাবুলের দখল নেওয়ার পরেই যৌনকর্মীদের অনেকে দেশ ছেড়ে পালিয়েছেন। কিন্তু অনেকে এখনও আফগানিস্তানের বিভিন্ন প্রদেশে লুকিয়ে রয়েছেন। পর্ন সাইট খতিয়ে দেখে যৌনকর্মীদের তালিকা তৈরি করা হচ্ছে। তার পরে সেই তালিকা মিলিয়ে মহিলাদের খুঁজে বার করা হবে। তাদের মধ্যে যারা বিদেশিদের সঙ্গে যৌনকর্মে লিপ্ত হয়েছেন তাদের মেরে ফেলা হতে পারে। বাকিদের যৌনদাসী করে রাখতে পারে বিদ্রোহী গোষ্ঠী।

এর আগে ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত বিদ্রোহী গোষ্ঠী শাসনে একই ধরনের ঘটনা সামনে এসেছে। সেই সময় যৌনপেশায় যুক্ত অনেক মহিলাকে প্রকাশ্যে মেরে ফেলা হয়েছিল। গত ২০ বছর ধরে বিবাহ-বহির্ভূত সম্পর্ক থাকা অনেক মহিলাকে খুন করেছে তারা। তাই বিদ্রোহী গোষ্ঠীর শাসনে মহিলাদের ফের একই অবস্থা হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। যদিও বিদ্রোহী গোষ্ঠীর তরফ হতে এখনও পর্যন্ত মহিলাদের বিরুদ্ধে কোনও ফতোয়া জারি করা হয়নি।

সান নিউজ/এনএএম/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

ইতালির মিলান, রোম ও তুরিনসহ দেশটির বিভিন্ন শহরে শনিবার হাজার হাজার তরুণ-তরুণী...

দানা বাঁধছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত

বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে ইতোমধ্...

ফিটনেসবিহীন বাস বন্ধ ও নিরাপদ সড়কের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি

মানিকগঞ্জের সাটুরিয়ায় ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন...

সবজি আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু, মেয়ে আহত

নোয়াখালীর সেনবাগে বাড়ির পাশের খেত থেকে সবজি আনতে গ...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা