আন্তর্জাতিক

আফগান নিয়ে যুক্তরাষ্ট্রকে ছবক দিলো রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানে ব্যর্থতায় মার্কিন যুক্তরাষ্ট্রের বেশকিছু ছবক দিয়েছে রাশিয়া। দেশটির পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, তাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা হচ্ছে অন্য রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করে নিজের অভ্যন্তরীণ সমস্যার সমাধান করা, অন্যের ওপর জীবন প্রণালী চাপিয়ে দিতে হয় না।

ভিয়েনায় অস্ট্রিয়ার পররাষ্ট্রমন্ত্রী আলেকজান্ডার শালেনবার্গের সঙ্গে বৈঠকে এ কথা বলেন তিনি।

রুশ পররাষ্ট্রমন্ত্রী আরও দাবি করেন, আমরা আফগানিস্তানের পাশাপাশি লিবিয়া, সিরিয়া ও ইরাকে দেখেছি আমেরিকা ঐসব দেশের নাগরিকদের ওপর নিজেদের পছন্দসই জীবন প্রণালী চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছে। তাদের মতো করে জীবনযাপনে বাধ্য করতে চেয়েছে।

ল্যাভরভ বলেন, ঐসব দেশে মার্কিন পদক্ষেপের পর গোটা বিশ্বেই সন্ত্রাসী তৎপরতা বেড়ে গেছে। বেড়েছে মাদক উৎপাদনও। এছাড়া অভিবাসনের মতো সমস্যা আন্তর্জাতিক রূপ লাভ করেছে।

তিনি জাতিসংঘ সনদ লঙ্ঘন না করতেও আমেরিকার প্রতি আহ্বান জানান। গত ১৫ আগস্ট আফগানিস্তানের রাজধানী কাবুল দখলের মাধ্যমে দেশটির নিয়ন্ত্রণ নিয়েছে সশস্ত্র গোষ্ঠী।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা