আন্তর্জাতিক

সময়সীমা বাড়বে না বললেন সশস্ত্র বাহিনীর মুখপাত্র 

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্র ও সশস্ত্র বাহিনীর মধ্যে দোহা চুক্তি অনুযায়ী আগস্টের মধ্যে আফগানিস্তান থেকে সব মার্কিন সেনা প্রত্যাহার করে নেওয়া সম্পর্কে সশস্ত্র বাহিনীর মুখপাত্র জবিহুল্লাহ মুজাহিদ বলেছেন, তিনি মনে করেন না ৩১ আগস্টের এই সময়সীমা বাড়ানো হবে।

ব্রিটিশ সম্প্রচারমাধ্যম বিবিসির প্রতিবেদন অনুযায়ী মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে জাবিহুল্লাহ আরও বলেন, সময়সীমার আগে বিদেশি নাগরিকদের উদ্ধারের যথেষ্ট সময় আছে এবং আফগানদের দেশত্যাগ করার অনুমতি দেওয়ার ‘পক্ষে নয়’সশস্ত্র বাহিনীর।

বিভিন্ন সংবাদমাধ্যম বলছে, আফগানিস্তান থেকে মার্কিন নাগরিক ও তাদের মিত্রদের ৩১ আগস্টের মধ্যে সরিয়ে নেওয়ার পূর্ব নির্ধারিত সময়সীমা বাড়ানো হবে কি না, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ২৪ ঘণ্টার মধ্যে সে বিষয়ে সিদ্ধান্ত নেবেন।

যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলো মনে করছে, ৩১ আগস্টের মধ্যে আসলে উদ্ধার অভিযান শেষ হবে না। কারণ আফগানিস্তান থেকে পালাতে মরিয়া হাজার হাজার আফগান ও বিদেশি নাগরিক এখনো কাবুলের আন্তর্জাতিক বিমানবন্দরে জড়ো হয়ে আছেন।

প্রভাবশালী মার্কিন দৈনিক ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে দাবি করা হয়েছে, সিআইএর (কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা) পরিচালক উইলিয়াম বার্নস গতকাল সোমবার কাবুলে তালেবানের নেতা আবদুল গানি বারাদারের সঙ্গে গোপনে বৈঠক করেছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তাদের উদ্ধৃত করে দৈনিকটি জানাচ্ছে, বৈঠকে হয়তো ৩১ আগস্টের মধ্যে সৈন্য প্রত্যাহারের যে সময়সীমা, সেটা নিয়ে কথা হয়েছে। তবে এই রিপোর্ট নিয়ে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে সিআইএ।

এদিকে আজ মঙ্গলবার জি-৭ জোটভুক্ত দেশের শীর্ষ সম্মেলন থেকে প্রেসিডেন্ট বাইডেনের ওপর ৩১ আগস্টের সময়সীমা বাড়ানোর চাপ আসতে পারে মনে করা হচ্ছে। এই সময়সীমা কয়েকদিন বাড়তেও পারে বলে ইঙ্গিত দিচ্ছেন বিশ্লেষকরা।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

ভর্তি বন্ধের নির্দেশ ৬২১ শিক্ষাপ্রতিষ্ঠানে

দেশের ৬২১টি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন শিক্ষার...

দেড় কোটির বেশি মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায়

বাংলাদেশে প্রায় এক কোটি ৫৩ লাখ মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায় (আইপিসি ফে...

উদ্বোধনে ৪৪ কোটি ব্যয়, হাজার কোটি টাকার অনিয়ম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পে বিপুল পরিমাণ...

নিজের সৌন্দর্যের রহস্য জানালেন জয়া আহসান

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত সিনেমা &ls...

সেতু নির্মাণে ৬ বছরের বিলম্ব, দুর্ভোগ চরম

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা খালের ওপর নির্মিত একট...

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

পিরোজপুর এতিমখানায় এতিমের সংখ্যা নিয়ে গরমিল

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার দারুলহুদা নেছারিয়া এতিমখানায় সরকারি বরাদ্দের অর...

কওমি মাদরাসায় শিশু সুরক্ষায় নতুন প্রশ্ন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে কওমি মাদরাসায় শিশুদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা