আন্তর্জাতিক

পানি পুরিতে দোকানির মূত্র মেশানোর ভিডিও ভাইরাল!

আন্তর্জাতিক ডেস্ক: টক, ঝাল, মিষ্টি স্বাদের এই খাবারটি ছোট বড় সবার প্রিয়। ফুচকার মতো এই খাবারটি নাম ‘পানি পুরি’। মূলত এটি ভারতীয় একটি খাবার। যা ভারতের প্রত্যেক এলাকায় পাওয়া যায়। দেশটির যত স্ট্রিট ফুড আছে তার মধ্যে পানি পুরি সবচেয়ে জনপ্রিয়।

সম্প্রতি ভারতের আসাম প্রদেশের গুয়াহাটির এক পানি পুরি বিক্রেতার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে; যা দেখলে হয়তো কেউই আর পানি পুরি খাওয়ার কথা কল্পনায়ও আনতে পারবেন না!

পানি পুরিতে দোকানির মূত্র মেশানোর ভিডিও ভাইরাল! ধ্যাত!!! এগুলো কে খায়!

Posted by Asmaul Mottakin Sarker on Tuesday, August 24, 2021

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, আসামের এক রাস্তায় পানি পুরি বিক্রি করছেন এক দোকানি। সেখানে পানি পুরির জন্য খাট্টা পানি তৈরির সময় নিজের মূত্র পানিতে মেশাতে দেখা যায় তাকে। ওই ব্যক্তি হাতে থাকা একটি পাত্রে মূত্র করে তা পানি পুরির জন্য তৈরি পানিতে ঢেলে দেন।

আসামের বাসিন্দা মামুন খান নামের এক ব্যক্তি পানি পুরি বিক্রেতার এই ভিডিও টুইটার টুইট করেন। ২০ সেকেন্ডের ভিডিওতে পরিষ্কার দেখা যায়, ওই দোকানি নিজের মূত্র পানি পুরির বালতিতে ঢেলে দিচ্ছেন।

আসামের গুয়াহাটির আঠগাঁও এলাকা থেকে ভিডিওটি ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

মামুন খানের টুইটের তথ্য অনুযায়ী, ইন্টারনেটে ভিডিওটি ভাইরাল হয়ে যাওয়ার পর স্থানীয় পুলিশ ওই পানি পুরি বিক্রেতাকে গ্রেফতার করে। টুইটে তিনি লিখেছেন, মর্মান্তিক! প্রস্রাব পানিতে মিশিয়ে পানি পুরিতে একই পানি ব্যবহারের একটি চাঞ্চল্যকর ভিডিও ভাইরাল হওয়ার পর গুয়াহাটির এক রাস্তার দোকানিকে (পানি পুরি বিক্রেতা) গ্রেফতার করা হয়েছে।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে  মহিলা কলেজের গভার্নিং বডির সভাপতি হলেন ইউএনও 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের পুনর্গঠিত অ্যাডহক...

মোংলায় গাঁজাসহ ব্যবসায়ী আটক, ১ বছরের জেল ও অর্থদন্ড 

মোংলায় মাদকবিরোধী অভিযানে ৭শ ৮০ গ্রাম গাঁজাসহ ওমর ফারুক খাঁন (৩৫) নামে এক যু...

কিশোরগঞ্জের আমিনুল হক সাদীর অনুপ্রেরণার সাফল্যগাথা

কিশোরগঞ্জের একজন সাধারণ বেকার তরুণ থেকে জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ যুব সংগঠক হিসে...

মাদকের তথ্য দেওয়ায় তরুণীকে গণধর্ষণের হুমকি, থানায় অভিযোগ

ঢাকার আশুলিয়ায় মাদকের কারবার ও অস্ত্রের তথ্য পুলিশকে জানানোর জেরে এক তরুণীকে...

সম্মানি ভাতা বাড়ালো বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের

বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধার পরিবার ও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদে...

দুর্গন্ধের রহস্য খুঁজতে গিয়ে মিলল বৃদ্ধের লাশ

নোয়াখালীর সেনবাগে বোনকে দেখতে গিয়ে নিখোঁজ হওয়ার তিন দিন পর আবুল কাশেম (৬০) না...

সেন্ট্রাল ইন্স্যুরেন্স পিএলসি.- এর “অর্ধ-বার্ষিক ব্যবস্থাপক সম্মেলন”- ২০২৬

সেন্ট্রাল ইন্স্যুরেন্স পিএলসি.-এর “অর্ধ-বার্ষিক ব্যবস্থাপক সম্মেলন- ২০২...

গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক ১ আগস্ট থেকে

দেশের সব গণপরিবহনে আগামী ১ আগস্ট থেকে জিপিএস ডিভাইস সংযোজন ও সচল রাখা বাধ্যতা...

মানিকদিতে গুলিতে আহত এইচএসসি পরীক্ষার্থী

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার মানিকদি আমতলা এলাকায় দুর্বৃত্তের ছোড়া গু...

পেটের চর্বি কমাতে হাঁটবেন নাকি দৌড়াবেন ?

পেটের মেদ বা চর্বি দ্রুত কমিয়ে মেদহীন ও ফিট শরীর পেতে প্রতিদিন হাঁটা নাকি দৌড...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা