আন্তর্জাতিক

সেনা উপস্থিতি নিয়ে তালেবানের সঙ্গে আলোচনা

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন নির্দিষ্ট সময়সীমা ৩১শে আগস্টের পরও আফগানিস্তানে বিদেশি সেনা উপস্থিতি রাখার পক্ষে কথা বললেও তাকে এর বিরুদ্ধে সতর্ক করেছে তালেবান।

কিন্তু কাবুল বিমানবন্দর থেকে লোকজনকে উদ্ধারের অভিযান আরও সহজ করতে ৩১ অগাস্টের পরেও তা চালিয়ে যাওয়া নিয়ে তালেবানের সঙ্গে আলোচনা শুরু করেছে জার্মানি ও যুক্তরাষ্ট্র। জার্মানির পররাষ্ট্রমন্ত্রী হাইকো মাস সাংবাদিকদের একথা জানিয়েছেন বলে জানিয়েছে বিবিসি।

তিনি বলেন, জি-৭ দেশগুলোর নেতাদের কাবুল বিমানবন্দর থেকে লোকজনকে সরিয়ে আনার কাজে সমন্বয় করা এবং বিদেশি সেনাদের উপস্থিতিতে তাদের এই কাজ যুক্তরাষ্ট্রের নির্ধারিত ৩১ অগাস্ট সময়সীমার পরেও চালানো উচিত কিনা সেটাও বিবেচনায় নেওয়া প্রয়োজন।

তবে হাইকো মাস বলেন, কেবলমাত্র নিরাপত্তার নিশ্চয়তা পেলেই বিমানবন্দর ৩১ অগাস্টের পরেও খোলা রাখা যেতে পারে।

কাবুল বিমানবন্দরের পরিস্থিতি দিন দিনই আরও বেশি বিশৃঙ্খল হয়ে উঠছে বলে উল্লেখ করেন মাস। সোমবার বিমানবন্দরের উত্তর গেটে অজ্ঞাতপরিচয় বন্দুকধারী, পশ্চিমা নিরাপত্তা বাহিনী এবং আফগান গার্ডদের মধ্যে গোলাগুলিতে এক আফগান সেনার মৃত্যুর ঘটনা ঘটেছে।

তালেবান কাবুল দখলের পর থেকেই অসংখ্য মানুষের মরিয়া হয়ে আফগানিস্তান ছাড়ার চেষ্টায় বিমানবন্দরে বিরাজমান বিশৃঙ্খল অবস্থা এবং গোলাগুলি ও প্রাণহানির মধ্যে মঙ্গলবার এক ভার্চুয়াল বৈঠকে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন মার্কিন প্রেসিডেন্ট বাইডেনকে সেনা উপস্থিতি বাড়ানোর আহ্বান জানানোর পরিকল্পনা করেছেন।

বাইডেন আফগানিস্তান থেকে সব মার্কিন সেনা ৩১ অগাস্টের মধ্যে প্রত্যাহারের ঘোষণা দিলেও পরে কাবুল বিমানবন্দর থেকে লোকজনকে উদ্ধারের জন্য সেখানে আরও অনেক সেনা পাঠিয়েছেন।

এই বাহিনী সময়সীমার মধ্যে কাবুল বিমানবন্দর ছেড়ে চলে গেলে এবং বিমানবন্দরের নিয়ন্ত্রণ ছেড়ে দিলে সেখানে পরে আর কোনও আন্তর্জাতিক ফ্লাইট ঢোকা কিংবা বের হতে দেওয়া হবে কিনা তার কোনও নিশ্চয়তা নেই।

তাই সেনাদেরকে আনও বেশি সময় সেখানে রাখতে যুক্তরাজ্য, ওয়াশিংটন, ফ্রান্স এবং জার্মানি ইচ্ছুক হলেও, তালেবান এর পক্ষে সায় দেবে না বলেই মনে করছে তারা। তালে'বান অবশ্য আগেই এমন ইঙ্গিত দিয়েছে।

তালেবান মুখপাত্র ড. সুহেইল শাহিন এক সাক্ষাৎকারে ৩১ শে আগস্টকে শেষ সীমা (রেড লাইন) হিসেবে বর্ণনা করেছেন। তিনি বলেছেন, “প্রেসিডেন্ট বাইডেন আগে যে সময়সীমা ঘোষণা করেছেন তার মধ্যেই সব সেনা প্রত্যাহার করতে হবে। তা না হলে তাদেরকে এর পরিণতি ভোগ করতে হবে।”

সান নিউজ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের দুই দিন পর সরকারি বাসভবন বঙ্গভবন ছেড়েছেন দেশের...

সাভারে ছেলের আঘাতে বাবার মৃত্যু

সাভারে মোবাইলের চার্জার না পাওয়া নিয়ে বাবা-ছেলের মধ্যে হাতাহাতির ঘটনায় বাবা ম...

ঝালকাঠিতে অ্যাম্বুলেন্স খাদে, চালকসহ আহত ৬

ঝালকাঠি থেকে রোগী নিয়ে ঢাকায় যাওয়ার পথে অ্যাম্বুলেন্স খাদে ছিটকে পড়ে চালক সহ...

যেসব লক্ষণে বুঝবেন মস্তিষ্কে সমস্যা

মস্তিষ্কের রোগের মধ্যে একসময় ব্রেন স্ট্রোককেই সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হতো।...

মাদারীপুরে মৃত্যুফাঁদ খ্যাত সড়কের প্রাথমিক কাজ শুরু

মাদারীপুরে মৃত্যুফাঁদ খ্যাত একটি সড়কের প্রাথমিক কাজ শুরু হয়েছে। সোমবার সকালে...

শিবগঞ্জ সীমান্তে ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে পৃথক তিনটি অভিযানে ৬৫৩ বোতল ভারতীয় নেশাজাতী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা