আন্তর্জাতিক
৫৯ লাখ টাকা 

বাংলাদেশে সহায়তা পাঠিয়েছেন পোপ ফ্রান্সিস

আন্তর্জাতিক ডেস্ক: বাংলাদেশকে ৭০ হাজার মার্কিন ডলার (বাংলাদেশি প্রায় ৫৯ লাখ ৬৯ হাজার ৩৬৪ টাকা) সহায়তা দিয়েছেন খ্রিস্টান ধর্মের রোমান ক্যাথলিক শাখার প্রধান ধর্ম গুরু পোপ ফ্রান্সিস। তিনি জরুরি ত্রাণ সহায়তা হিসেবে ব্যক্তিগত তহবিল থেকে এ সহায়তা দিয়েছেন।

ঘূর্ণিঝড় ইয়াসে ক্ষতিগস্তদের পুনর্বাসনে সহায়তার অংশ হিসেবে তিনি ওই অর্থ পাঠিয়েছেন বলে জানিয়েছে ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স।

বাংলাদেশ ছাড়াও সম্প্রতি ভূমিকম্পে বিধ্বস্ত হাইতি এবং করোনা মহামারির কারণে খাদ্য সরবরাহ সঙ্কটের মুখোমুখি হওয়া ভিয়েতনামেও অর্থ সহায়তা পাঠিয়েছেন পোপ ফ্রান্সিস।

মঙ্গলবার ভ্যাটিকান বলেছে, হাইতি, বাংলাদেশ এবং ভিয়েতনামে জরুরি ত্রাণ সহায়তার জন্য ব্যক্তিগত দাতব্য তহবিল থেকে সাড়ে তিন লাখ ইউরো পাঠিয়েছেন পোপ ফ্রান্সিস।

এক বিবৃতিতে বলা হয়েছে, গত ১৪ আগস্ট ২ হাজারের বেশি মানুষের প্রাণ কেড়ে নেওয়া ভূমিকম্পে বিধ্বস্ত হাইতির উদ্ধার ও পুনর্বাসন কার্যক্রমে সহায়তার জন্য ২ লাখ ইউরো সহায়তা পাঠিয়েছেন তিনি।

এছাড়া প্রায় ৭০ হাজার ডলার বাংলাদেশে পাঠিয়েছেন। ঘূর্ণিঝড় ইয়াসের আঘাতে ক্ষতিগ্রস্ত এলাকার মানুষের সহায়তার লক্ষ্যে তিনি ওই অর্থ পাঠিয়েছেন। গত মে মাসে বাংলাদেশের উপকূলীয় এলাকায় আঘাত হানে ঘূর্ণিঝড় ইয়াস।

ভিয়েতনামে করোনাভাইরাস মহামারির কারণে খাদ্য সরবরাহ ব্যাপক বাধাগ্রস্ত হয়েছে; যে কারণে ওই দেশটিতে এক লাখ ইউরো সহায়তা পাঠিয়েছেন পোপ ফ্রান্সিস।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

ভর্তি বন্ধের নির্দেশ ৬২১ শিক্ষাপ্রতিষ্ঠানে

দেশের ৬২১টি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন শিক্ষার...

দেড় কোটির বেশি মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায়

বাংলাদেশে প্রায় এক কোটি ৫৩ লাখ মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায় (আইপিসি ফে...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

নিজের সৌন্দর্যের রহস্য জানালেন জয়া আহসান

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত সিনেমা &ls...

সেতু নির্মাণে ৬ বছরের বিলম্ব, দুর্ভোগ চরম

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা খালের ওপর নির্মিত একট...

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

পিরোজপুর এতিমখানায় এতিমের সংখ্যা নিয়ে গরমিল

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার দারুলহুদা নেছারিয়া এতিমখানায় সরকারি বরাদ্দের অর...

কওমি মাদরাসায় শিশু সুরক্ষায় নতুন প্রশ্ন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে কওমি মাদরাসায় শিশুদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা