আন্তর্জাতিক

সশস্ত্র বাহিনীর ইস্যুতে জরুরি বৈঠকে বসছে জি-৭

আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের কাবুল এখন সশস্ত্র বাহিনীরা দখলে। আফগানিস্তান ইস্যুতে জরুরি বৈঠকে বসছে শিল্পোন্নত দেশগুলোর জোট জি-৭।

মঙ্গলবার অনুষ্ঠিতব্য এ বৈঠকে কাবুলের তালেবান শাসকদের সঙ্গে আন্তর্জাতিক সম্প্রদায়ের সম্পর্ক কেমন হবে, তা নিয়ে আলোচনা করবেন জি-৭-এর নেতারা।

বৈঠক পরিচালনা করবে যুক্তরাজ্য। ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন ইতোমধ্যেই সশস্ত্র বাহিনী ইস্যুতে একাধিক বিষয় সামনে এনেছেন। জনসন স্পষ্ট করেছেন, তার দেশ আফগানিস্তানের ক্ষমতায় সশস্ত্র বাহিনীকে মেনে নিতে চায় না। দলটির বিরুদ্ধে একাধিক নিষেধাজ্ঞা জারির প্রস্তাবও করেছেন তিনি। জি-৭ বৈঠকে এ বিষয়ে আরও আলোচনা হতে পারে বলে বিশেষজ্ঞরা মনে করছেন।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছেন, আগামী ৩১ আগস্টের মধ্যে আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রের যাবতীয় সামরিক উপস্থিতি সরিয়ে নিতে চায় হোয়াইট হাউস। এর অংশ হিসেবে উদ্ধারকাজ আরও জোরদার করা হয়েছে।

জো বাইডেন বলেছেন, যেভাবে আফগান নাগরিকরা দেশ ছেড়ে পালাচ্ছেন, তা দেখে তার কষ্ট হচ্ছে। মনে যন্ত্রণা হচ্ছে। যেসব মানুষ মার্কিন সংস্থাগুলোকে সাহায্য করেছিল, এমনকি যারা ন্যাটোর বিভিন্ন সংস্থাকে সাহায্য করেছে, তাদের যাতে দ্রুত আফগানিস্তান থেকে উদ্ধার করে যুক্তরাষ্ট্রে নিয়ে আসা যায় সেজন্য যাবতীয় প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

কাবুল বিমানবন্দর থেকেই যুক্তরাষ্ট্র এখন দূতাবাসের কাজ চালাচ্ছে। সেখানে আফগান নাগরিকদের অতীত কর্মকাণ্ডের বিষয়ে ভালোভাবে খোঁজ নিয়ে তাদের ভিসার ব্যবস্থা করা হচ্ছে।

বাইডেন জানিয়েছেন, তালেবানের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে মার্কিন বাহিনী। সবাইকে যাতে সুষ্ঠুভাবে বিমানবন্দর পর্যন্ত আনা যায়, তার জন্যই যোগাযোগ রাখা হচ্ছে। সশস্ত্র বাহিনীর মার্কিন বাহিনীর সঙ্গে সহযোগিতা করছে বলে জানিয়েছেন বাইডেন।

ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন অবশ্য যুক্তরাষ্ট্রের কাছে একটি আবেদন রেখেছেন। ।

জনসন চাইছেন, জি-৭-এর বৈঠক থেকে সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে একাধিক নিষেধাজ্ঞা জারি করতে। তবে ওয়াশিংটন জানিয়েছে, সশস্ত্র বাহিনী কী নীতি নেয়, সেটি দেখেই তারা একটি সিদ্ধান্ত উপনীত হতে চায়। সব মিলিয়ে বৈঠকে যে আফগানিস্তানের পরিস্থিতি নিয়ে যথেষ্ট উত্তপ্ত আলোচনা হবে, কূটনীতিকদের কাছে তা স্পষ্ট।

সূত্র: ডিডাব্লিউ।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শ্যামলী শাখায় এক গ্রাহক সমাবেশ ২৩ জুলাই ২০২৬...

রাষ্ট্রদূত : অর্থনৈতিক অগ্রযাত্রার অগ্রসৈনিক

একটি দেশের দূতাবাস আসলে কী? কেবল জাতীয় পতাকা ওড়ানো একটি ভবন, নাকি রাষ্ট্রের অ...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

সন্ধ্যায় সংবাদ সম্মেলনে আসছে এনসিপি

দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নিজেদের অবস্...

পদত্যাগের পর গুলশানের বাসায় উঠবেন মো. সাহাবুদ্দিন

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন মো. সাহাবুদ্...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করায় সংবিধানের বিধ...

এশিয়ান গেমসের নকআউটে বাংলাদেশ

আগামী সেপ্টেম্বরে জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ এশিয়ান গেমস। এই আস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা