আন্তর্জাতিক

কানে হেডফোনে ৪ যুবকের মর্মান্তিক মৃত্যু!

আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুরের চোপরা মহকুমার কানুয়াগছ এলাকায় কানে হেডফোন লাগিয়ে রেললাইনে বসে মোবাইল গেম খেলার সময় সতর্ক না হওয়ায় ট্রেনের চাকায় ৪ যুবকের মর্মান্তিক মৃত্যু ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সন্ধ্যার দিকে কানুয়াগছ এলাকার রেল স্টেশনের কাছে রেলপথের আপলাইনে বসে মোবাইলে গেম খেলছিলেন তারা। সে সময় দূর থেকে একটি মালগাড়ি দেখতে পেয়ে ৪ জনই সরে আসেন ডাউনলাইনে।

সবার কানেই হেডফোন ছিল, পাশাপাশি আপলাইনের মালগাড়ির শব্দে কেউই টের পাননি যে, যেখানে তারা বসে আছেন, সেই ডাউনলাইন ধরেই মৃত্যুদূতের মতো এগিয়ে আসছে আগরতলা-দেওঘর এক্সপ্রেস ট্রেন। সেই ট্রেনের চাকাতেই পিষে যায় চার যুবকের দেহ।

ঘটনার পর অনেকক্ষণ লাইনেই পড়ে ছিল ৪ জনের দেহ। রেল পুলিশকে খবর দেওয়া হলেও তারা আসেনি বলে অভিযোগ করেছেন গ্রামবাসীরা। পরে গ্রামবাসীরাই গিয়ে মৃতদেহ উদ্ধার করে তা সৎকার করে। রেলগেটের গেটম্যান সব দেখলেও কিছুই জানেন না বলে নিজের দায় সেরেছেন।

মৃতদের পরিবারের লোকেদের কাছ থেকে জানা গিয়েছে ওই যুবকরা সবাই পশ্চিমবঙ্গের বাইরে বিভিন্ন রাজ্যে শ্রমিকের কাজ করতেন। রোববার রাখি পূর্ণিমার ছুটি থাকায় বাড়ি এসেছিলেন তারা।

উত্তর দিনাজপুর জেলার পুলিস সুপার শচীন মক্কার এ বিষয়ে পশ্চিমবঙ্গের সংবাদমাধ্যম জি ২৪ ঘণ্টাকে বলেন, ‘আমরা ট্রেনের ধাক্কায় ৪ জনের মৃত্যুর ঘটনার খবর পেয়েছি। মৃতদের আত্মীয়-স্বজনরা তাদের সৎকার কাজ করেছেন বলেও জেনেছি।’

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা