আন্তর্জাতিক

মুসলিম চুড়ি বিক্রেতাকে বেধড়ক মারপিট!

আন্তর্জাতিক ডেস্ক: মুসলিম নাম গোপন করে হিন্দু এলাকায় চুড়ি বিক্রির অভিযোগে প্রকাশ্য দিবালোকে শত শত মানুষের সামনে এক বিক্রেতাকে নিমর্মভাবে পিটিয়েছে তারা হিন্দুত্ববাদী যুবক। ঘটনাটি ভারতের মধ্যপ্রদেশের ইন্দোরে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে গেছে।

দেশটির সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, রোববার মধ্যপ্রদেশের ইন্দোরে চুড়ি বিক্রি করছিলেন ২৫ বছর বয়সী এক মুসলিম যুবক। এ সময় হঠাৎ একদল যুবক সেখানে হাজির হয়ে তাকে নির্দয়ভাবে মারপিট করেন এবং তার কাছে থাকা ১০ হাজার রুপি ছিনিয়ে নেন।

এ ঘটনার পর ইন্দোর পুলিশ স্টেশনে শত শত মানুষ অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে ক্ষোভ দেখান। পরে শেষ রাতের দিকে এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের হয়েছে। ওই মুসলিম যুবককে পিটুনির ২৪ ঘণ্টার মধ্যে ৩ অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।

রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র পুলিশি তদন্তের বরাত দিয়ে বলেন, ব্যবসা পরিচালনার জন্য ওই মুসলিম যুবক ভুয়া নাম ব্যবহার করছিলেন। স্থানীয়রা এটি বুঝার পর তার ওপর হামলা চালান। এই ঘটনায় সাম্প্রদায়িক রঙ দেওয়া উচিত নয়।

পুলিশের কাছে দায়েরকৃত অভিযোগে চুড়ি বিক্রেতা তসলিম বলেন, তারা এসে প্রথমে আমার নাম জানতে চান। নাম বলার সঙ্গে সঙ্গে মারধর শুরু করেন। তারা আমার কাছে থাকা ১০ হাজার রুপিও ছিনিয়ে নেন এবং চুড়ি ও অন্যান্য পণ্য ভাঙচুর করেন।

এ ঘটনার পর অজ্ঞাতদের বিরুদ্ধে দাঙ্গা, হামলা, ডাকাতি, ভয় দেখানো এবং সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টার অভিযোগে মামলা হয়েছে।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা