আন্তর্জাতিক

একজনের শরীরে ৫ কিডনি

আন্তর্জাতিক ডেস্ক: একজন মানুষের শরীরে সাধারণত ২টা কিডনি থাকে। তবে এই ব্যক্তির শরীরে শরীরে ২টি নয়, রয়েছে পাঁচটি কিডনি।

তিনবার রেনাল ট্রান্সপ্লান্ট সার্জারির পর ৫টি কিডনি নিয়েই বেঁচে আছেন ভারতের চেন্নাইয়ের ওই ব্যক্তি।

বুধবার গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ৪১ বছর বয়সি ওই ব্যক্তি দীর্ঘদিন ধরেই কিডনির জটিলতায় ভুগছিলেন। ১৪ বছর বয়সেই তার দুইটি কিডনি বিকল হয়ে যায়।

১৯৯৪ সালে প্রথমবারের মতো তার কিডনি প্রতিস্থাপন করা হয়। কিন্তু সেই কিডনিও বিকল গেলে ২০০৫ সালে ফের তার কিডনি প্রতিস্থাপন করেন চিকিৎসকরা।

১২ বছর ধরে সেই কিডনি নিয়েই দিব্যি সুস্থ ছিলেন ওই ব্যক্তি। কিন্তু আবার তার জটিলতা দেখা দেয়। এরপর থেকে চার বছর ধরে নিয়মিত ডায়ালিসিস করছিলেন ওই ব্যক্তি। কিন্তু বিভিন্ন শরীরিক জটিলতার কারণে আবার কিডনি প্রতিস্থাপনের প্রয়োজন পড়ে তার।

কিন্তু সেখানেও একটা বড় চ্যালেঞ্জের মুখে পড়তে হয় চিকিৎসকদের। চিকিৎসকরা জানান, চারটি বিকল কিডনি শরীরে থাকার কারণে পঞ্চম কিডনি প্রতিস্থাপনের জায়গা নিয়ে সমস্যার মুখে পড়তে হয় তাদের। তা ছাড়া নতুন কিডনি ধমনীর সঙ্গে যুক্ত করারও কঠিন ছিল।

আবার চারটি বিকল কিডনি থাকার ফলে নতুন কিডনি প্রতিস্থাপনের জন্য জায়গাও পাওয়া যাচ্ছিল না। অন্যদিকে বিকল চারটি কিডনি ফেলে দিলে অতিরিক্ত রক্তপাতের আশঙ্কা ছিল। তাই চারটি বিকল কিডনির পাশেই পঞ্চম কিডনি প্রতিস্থাপন করার সিদ্ধান্ত নেন চিকিৎসকরা। বর্তমানে শরীরে পাঁচটি কিডনি নিয়ে ওই ব্যক্তি সুস্থ আছেন বলে গণমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

বোয়ালমারীতে  মহিলা কলেজের গভার্নিং বডির সভাপতি হলেন ইউএনও 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের পুনর্গঠিত অ্যাডহক...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

সব সমুদ্রবন্দরে সতর্কতা জারি

বঙ্গোপসাগরে সৃষ্ট একটি নিম্নচাপ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের কাছে ভারতের পশ্চি...

আবারও আন্দোলনের হুঁশিয়ারি ‘ককরোচ পার্টির’

ককরোচ জনতা পার্টি (সিজেপি)’ র টানা ৩৭ দিনের আন্দোলন থেমেছে মাত্র গতকাল।...

‘পথের পাঁচালী’ দেখে মুগ্ধ নোলান

হলিউডের অস্কারজয়ী নির্মাতা ক্রিস্টোফার নোলান ভারতীয় চলচ্চিত্র অপু ট্রিলজি&rsq...

উলিপুরে পরিবেশ-দুর্যোগ সচেতনতায় কর্মসূচি

কুড়িগ্রামের উলিপুর পৌরসভায় বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন, পলিথিনের ব্যবহার কমানো...

‘ইত্যাদি’তে পুতুলের স্বপ্নজয়ের গল্প

‘ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ প্রতিযোগিতা দিয়ে দ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা