আন্তর্জাতিক

আফগান সীমান্তে ৩ দেশের সামরিক মহড়া

আন্তর্জাতিক ডেস্ক : যৌথ সামরিক মহড়া চালিয়েছে রাশিয়া, তাজিকিস্তান ও উজবেকিস্তান। মহড়াটি তাজিকিস্তান ও আফগানিস্তান সীমান্তের ২০ কিলোমিটারের মধ্যে পরিচালিত হয়।

আফগানিস্তানে তালেবানদের হামলার কারণে সাম্প্রতিক সময়ে ওই অঞ্চলে উত্তেজনা বিরাজ করছে। এমতাবস্থায় চলতি মাসে আফগান সীমান্তের কাছে দুই দফা সামরিক মহড়া চালালো রাশিয়া ও মধ্য এশিয়ার দেশগুলো।

তাজিকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী শের আলী মির্জায়োভ বলেছেন, আফগানিস্তানের পরিস্থিতি সম্পর্কে এই মুহূর্তে কোনো ভবিষ্যদ্বাণী করা যাচ্ছে না। তিনি বলেন, মহড়া চালানোর সময় তিন দেশের সেনাবাহিনী আফগান পরিস্থিতিকে বিবেচনায় রেখেছে।

এদিকে উজবেকিস্তানের সেনাপ্রধান জেনারেল শুকরাত খালমোহাম্মাদোভ বলেছেন, আফগানিস্তানের চলমান পরিস্থিতির কারণে আমাদেরকে সতর্ক থাকতে হবে। এজন্য সামরিক প্রস্তুতি নিয়ে রাখতে হচ্ছে।

মহড়ায় আড়াই হাজার সৈন্য, শত শত ট্যাংক ও সাঁজোয়া যান এবং ২৫টি যুদ্ধবিমান অংশ নেয়। রাশিয়া তাজিকিস্তানে মোতায়েন নিজের সেনা ঘাঁটি থেকে সৈন্য ও সামরিক সরঞ্জাম পাঠিয়ে এই মহড়ায় অংশ নেয়। দেশের বাইরে তাজিকিস্তানে রাশিয়ার সবচেয়ে বড় সেনা ঘাঁটি অবস্থিত।

সান নিউজ/ এমএইচআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে  মহিলা কলেজের গভার্নিং বডির সভাপতি হলেন ইউএনও 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের পুনর্গঠিত অ্যাডহক...

মোংলায় গাঁজাসহ ব্যবসায়ী আটক, ১ বছরের জেল ও অর্থদন্ড 

মোংলায় মাদকবিরোধী অভিযানে ৭শ ৮০ গ্রাম গাঁজাসহ ওমর ফারুক খাঁন (৩৫) নামে এক যু...

মাদকের তথ্য দেওয়ায় তরুণীকে গণধর্ষণের হুমকি, থানায় অভিযোগ

ঢাকার আশুলিয়ায় মাদকের কারবার ও অস্ত্রের তথ্য পুলিশকে জানানোর জেরে এক তরুণীকে...

কিশোরগঞ্জের আমিনুল হক সাদীর অনুপ্রেরণার সাফল্যগাথা

কিশোরগঞ্জের একজন সাধারণ বেকার তরুণ থেকে জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ যুব সংগঠক হিসে...

সম্মানি ভাতা বাড়ালো বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের

বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধার পরিবার ও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদে...

সব সমুদ্রবন্দরে সতর্কতা জারি

বঙ্গোপসাগরে সৃষ্ট একটি নিম্নচাপ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের কাছে ভারতের পশ্চি...

আবারও আন্দোলনের হুঁশিয়ারি ‘ককরোচ পার্টির’

ককরোচ জনতা পার্টি (সিজেপি)’ র টানা ৩৭ দিনের আন্দোলন থেমেছে মাত্র গতকাল।...

‘পথের পাঁচালী’ দেখে মুগ্ধ নোলান

হলিউডের অস্কারজয়ী নির্মাতা ক্রিস্টোফার নোলান ভারতীয় চলচ্চিত্র অপু ট্রিলজি&rsq...

উলিপুরে পরিবেশ-দুর্যোগ সচেতনতায় কর্মসূচি

কুড়িগ্রামের উলিপুর পৌরসভায় বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন, পলিথিনের ব্যবহার কমানো...

‘ইত্যাদি’তে পুতুলের স্বপ্নজয়ের গল্প

‘ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ প্রতিযোগিতা দিয়ে দ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা