আন্তর্জাতিক
ভারতের কেরালায় 

দ্বিতীয় ডোজ নিয়েও আক্রান্ত ৪০ হাজারের বেশি

নিজস্ব প্রতিবেদক: টিকা নিয়েও করোনা থেকে রক্ষা পাচ্ছে না ৪০ হাজারের বেশি মানুষ। ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কেরালায় করোনার টিকার উভয় ডোজ সম্পূর্ণ করার পরও এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে অনেকেই আছেন যারা একবার সংক্রমিত হওয়ার পর সুস্থ হয়ে উঠেছেন এবং টিকা নেয়ার পর দ্বিতীয়বারের মতো করোনা সংক্রমিত হয়েছেন। দেশটির স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তাদের বরাত দিয়ে এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

টিকার ডোজ সম্পূর্ণ করার পর করোনায় আক্রান্ত হওয়া নিয়ে তীব্র উদ্বেগের মাঝে কেরালা সরকারকে আক্রান্তদের নমুনার জিনোম সিকোয়েন্সিংয়ের জন্য ভারতের কেন্দ্রীয় সরকারের কাছে পাঠানোর নির্দেশ দেয়া হয়েছে।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলেছেন, ভ্যাকসিন বা পূর্ববর্তী সংক্রমণের মাধ্যমে সৃষ্ট রোগ প্রতিরোধ ক্ষমতাকে ফাঁকি দেওয়ার জন্য ভাইরাসটি যদি পর্যাপ্তভাবে রূপ বদল করে ফেলে, তাহলে তা নিয়ে উদ্বেগের যথেষ্ট কারণ আছে।

তবে কেরালায় টিকার ডোজ সম্পূর্ণ করার পর করোনায় আক্রান্ত হওয়ার এই ঘটনায় দ্রুত ছড়াতে সক্ষম অতি-সংক্রামক ধরন ডেল্টা কোনও জ্বালানি জুগিয়েছে কিনা সেটি এখনও জানা যায়নি। করোনার অতি-সংক্রামক এই ধরন প্রথম ভারতে শনাক্ত হয়; পরে এটি বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে।

কেরালায় টিকা নেয়ার পর যে ৪০ হাজার মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন তাদের বেশিরভাগই রাজ্যের পাঠানামথিট্টা জেলার। এই জেলায় টিকার প্রথম ডোজ নেয়ার পর করোনায় আক্রান্ত হয়েছেন ১৪ হাজার ৯৭৪ জন এবং দ্বিতীয় ডোজ নেয়ার পর আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৪২ জন।

পুনঃসংক্রমণের ঘটনা বিরল হলেও অসম্ভব নয়। কেরালার কয়েকটি জেলায় এই ভাইরাসে পুনঃসংক্রমিত হওয়ার বেশ কিছু ঘটনাও ঘটেছে বলে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন।

তবে তারা বলেছেন, প্রথম সংক্রমণ থেকে মানুষকে রক্ষায় টিকা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এছাড়া যারা ইতোমধ্যে কোভিডে আক্রান্ত হয়েছেন তাদের জন্যও টিকা গুরুত্বপূর্ণ।

করোনার নতুন কোনও ভ্যারিয়েন্টের কারণে টিকা নেয়ার পর সংক্রমিত হওয়ার এই ঘটনা ঘটেছে কিনা, তা জানতে আক্রান্ত সবারই নমুনার জিনোম সিকোয়েন্সিং করা হবে বলে সেখানকার কর্মকর্তারা জানিয়েছেন।

তারা বলেছেন, নতুন ভ্যারিয়েন্টের উত্থানের সম্ভাবনা যাচাইয়ে ৪০ হাজার নমুনারই শতভাগ জিনোম সিকোয়েন্সিং করার পরিকল্পনা করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। এ জন্য কেরালার রাজ্য সরকারের সঙ্গে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় যোগাযোগ করছে বলে জানিয়েছেন তারা। আগামী ১৫ আগস্টের পর কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটি প্রতিনিধিদল কেরালা সফরে যেতে পারেন বলে প্রত্যাশা করা হচ্ছে।

দেশটির দক্ষিণাঞ্চলের এই প্রদেশে গত কয়েক সপ্তাহ ধরে দৈনিক ২০ হাজারের বেশি মানুষের করোনা শনাক্ত হচ্ছে। মঙ্গলবারও কেলারায় এই ভাইরাসে নতুন করে ১৩ হাজার ৪৯ জন আক্রান্ত এবং ১০৫ জনের প্রাণহানি ঘটেছে। বুধবার এই রাজ্যে করোনা সংক্রমিত হয়েছেন ২১ হাজার ১১৯ জন এবং মারা গেছেন ১৫২ জন।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের দুই দিন পর সরকারি বাসভবন বঙ্গভবন ছেড়েছেন দেশের...

মুন্সীগঞ্জে চোর সন্দেহে কিশোরকে গাছে বেঁধে নির্যাতন, আটক ২

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলায় চোর সন্দেহে এক কিশোরকে গাছে বেঁধে রাখার ঘটনা স...

সাভারে ছেলের আঘাতে বাবার মৃত্যু

সাভারে মোবাইলের চার্জার না পাওয়া নিয়ে বাবা-ছেলের মধ্যে হাতাহাতির ঘটনায় বাবা ম...

ঝালকাঠিতে অ্যাম্বুলেন্স খাদে, চালকসহ আহত ৬

ঝালকাঠি থেকে রোগী নিয়ে ঢাকায় যাওয়ার পথে অ্যাম্বুলেন্স খাদে ছিটকে পড়ে চালক সহ...

যেসব লক্ষণে বুঝবেন মস্তিষ্কে সমস্যা

মস্তিষ্কের রোগের মধ্যে একসময় ব্রেন স্ট্রোককেই সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হতো।...

মাদারীপুরে মৃত্যুফাঁদ খ্যাত সড়কের প্রাথমিক কাজ শুরু

মাদারীপুরে মৃত্যুফাঁদ খ্যাত একটি সড়কের প্রাথমিক কাজ শুরু হয়েছে। সোমবার সকালে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা