আন্তর্জাতিক

বাতাস থেকে তৈরি হচ্ছে পানি!

আন্তর্জাতিক ডেস্ক: বাতাস থেকে তৈরি হচ্ছে পানি। বিষয়টা শুনতে অবাক লাগলেও সত্য। স্পেনের একটি কোম্পানি বাতাস থেকে পানি নিষ্কাশনের ব্যবস্থা করেছে। তারা জানায় পানযোগ্য পানির অভাব রয়েছে এমন শুষ্ক অঞ্চলে বসবাসকারীদের জন্য এই ব্যবস্থা।

১৯৯০ এর দশকে দক্ষিণাঞ্চলীয় স্পেনে ভয়াবহ খরার সময় যন্ত্রটি উদ্ভাবন করেন ৮২ বছর বয়সী প্রকৌশলী এনরিক ভেইজা।

তিনি জানান, মানুষকে সহায়তা করাই উদ্দেশ্য। এর মাধ্যমে শরণার্থী শিবিরের মতো যেসব স্থানে পানযোগ্য পানির অভাব রয়েছে সেখানকার সমস্যা নিরসন করা।

প্রকৌশলী এনরিক ভেইজার কোম্পানির উদ্ভাবিত ডিভাইসটির নাম অ্যাকুয়াইর। এর মাধ্যমে ইতোমধ্যে নামিবিয়া ও লেবাননের শরণার্থী শিবিরে পরিষ্কার এবং নিরাপদ পানি সরবরাহ করা হচ্ছে।

এনরিক ভেইজা বলেন, ‘নামিবিয়ার যেসব গ্রাম পরিদর্শন করেছি, তারা অবাক হয়েছে, তারা বুঝতে পারেনি, জানতে চেয়েছে পানি কোন জায়গা থেকে আসছে।’

যন্ত্রটি বিদ্যুৎ ব্যবহার করে বাতাসকে ঠান্ডা করে পানিতে পরিণত করে। ঠিক যেভাবে এয়ার-কন্ডিশনার ইউনিট ঘনীভবনের কাজ করে, সেইভাবে। একই পদ্ধতিতে কাজ করা জেনারেটরগুলোতে জন্য বেশি আর্দ্রতার এবং কম তাপমাত্রার বাতাসের দরকার পড়ে। তবে ভেইজার উদ্ভাবিত যন্ত্রটি ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পর্যন্ত কার্যকর থাকে আর ১০ থেকে ১৫ শতাংশ আর্দ্রতার বাতাস থেকেও পানি নিষ্কাশন করতে পারে।

ছোট একটি যন্ত্র প্রতিদিন ৫০ থেকে ৭৫ লিটার পানি উৎপাদন করতে পারে। এছাড়া এটি সহজেই একটি ট্রলিতে বহন করা যায়। কিন্তু বড় আকারের যন্ত্র হলে তা থেকে প্রতিদিন পাঁচ হাজার লিটার পানি উৎপাদন করা যায়।

প্রকৌশলী এনরিক ভেইজা বলেন, ‘আমাদের পরিকল্পনা কেবল কার্যকর ডিভাইস বানানো নয় বরং সেইসব মানুষের উপযোগী করে তোলা যারা পানির জন্য মাইলের পর মাইল পাড়ি দেয় কিংবা কূপ খনন করে।’

সুইজারল্যান্ডভিত্তিক ভিয়েতনামিজ শরণার্থী নাট ভুয়োং ১০৭ সালে লেবাননের একটি শরণার্থী শিবির পরিদর্শন এবং ভেইজার সঙ্গে বৈঠকের পর যন্ত্রটির বিষয়ে আগ্রহী হয়ে ওঠেন।

সূত্র: রয়টার্স

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

বোয়ালমারীতে  মহিলা কলেজের গভার্নিং বডির সভাপতি হলেন ইউএনও 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের পুনর্গঠিত অ্যাডহক...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

মোংলায় গাঁজাসহ ব্যবসায়ী আটক, ১ বছরের জেল ও অর্থদন্ড 

মোংলায় মাদকবিরোধী অভিযানে ৭শ ৮০ গ্রাম গাঁজাসহ ওমর ফারুক খাঁন (৩৫) নামে এক যু...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

সব সমুদ্রবন্দরে সতর্কতা জারি

বঙ্গোপসাগরে সৃষ্ট একটি নিম্নচাপ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের কাছে ভারতের পশ্চি...

আবারও আন্দোলনের হুঁশিয়ারি ‘ককরোচ পার্টির’

ককরোচ জনতা পার্টি (সিজেপি)’ র টানা ৩৭ দিনের আন্দোলন থেমেছে মাত্র গতকাল।...

‘পথের পাঁচালী’ দেখে মুগ্ধ নোলান

হলিউডের অস্কারজয়ী নির্মাতা ক্রিস্টোফার নোলান ভারতীয় চলচ্চিত্র অপু ট্রিলজি&rsq...

উলিপুরে পরিবেশ-দুর্যোগ সচেতনতায় কর্মসূচি

কুড়িগ্রামের উলিপুর পৌরসভায় বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন, পলিথিনের ব্যবহার কমানো...

‘ইত্যাদি’তে পুতুলের স্বপ্নজয়ের গল্প

‘ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ প্রতিযোগিতা দিয়ে দ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা