আন্তর্জাতিক

বিশ্বের সবচেয়ে উঁচু সড়ক ভারতে!

আন্তর্জাতিক ডেস্ক: সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১৯ হাজার ৩০০ ফুট উঁচুতে সড়ক নির্মাণ। যা বিশ্বের সবচেয়ে উঁচু সড়কের রেকর্ড। এমন সড়ক নির্মাণ করেছে ভারত। সড়কটি লাদাখের দুর্গম পার্বত্যাঞ্চলে। এর আগে এই রের্কডটি ছিলো লাতিন আমেরিকার দেশ বলিভিয়ার।

এই সড়কটি নির্মাণ করেছে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনস্ত বর্ডার রোডস অর্গানাইজেশ (বিআরও)। এর আগে সমুদ্রপৃষ্ঠ থেকে ১৮ হাজার ৯৫৩ ফুট উঁচুতে সড়ক নির্মাণ করে বলিভিয়া সবচেয়ে উঁচুতে সড়ক নির্মাণের রেকর্ড করেছিল।

ভারতীয় সংবাদমাধ্যমগুলো বলছে, এভারেস্টের বেস ক্যাম্পের চেয়ে বেশি উচ্চতায় সড়ক নির্মাণ করা হয়েছে। নেপালে অবস্থিত দক্ষিণ বেস ক্যাম্পের উচ্চতা ১৭ হাজার ৫৯৮ ফুট। অন্যদিকে, তিব্বতের উত্তর বেস ক্যাম্পের উচ্চতা ১৬ হাজার ৯০০ ফুট।

লাদাখের পূর্বাঞ্চলে উমলিংলা পাসে নির্মিত ৫২ কিলোমিটার সড়কটি ব্যবহার করে সহজে ও কম সময়ে লেহ থেকে চুমার সেক্টরের গুরুত্বপূর্ণ শহরগুলোয় যাওয়া যাবে। লাদাখের পর্যটন শিল্পের বিকাশে এ সড়ক সহায়ক হবে বলে মনে করা হচ্ছে।

ওই এলাকায় শীতে তাপমাত্রা মাইনাস ৪০ ডিগ্রিতে নেমে আসে। স্বাভাবিক পরিবেশের তুলনায় ওই স্থানে অক্সিজেনের মাত্রাও প্রায় ৫০ শতাংশ কমে আসে। সব দিক থেকেই এই পথ নির্মাণের সঙ্গে এই সড়কটির রক্ষণাবেক্ষণ ভারতের কাছে বড় চ্যালেঞ্জ।

সাধারণত বাণিজ্যিক বিমানগুলো সমুদ্রপৃষ্ঠ থেকে ৩০ হাজার ফুট উচ্চতা দিয়ে উড়ে যায়। তার সঙ্গে তুলনা করে হিসাব করলে দেখা যায়। ভারতে নির্মিত নতুন এই সড়কপথ বাণিজ্যিক বিমান উড়ে যাওয়ার সেই উচ্চতার অর্ধেকেরও বেশি উঁচুতে।

ভারত সরকার বলছে, চরম প্রতিকূল আবহাওয়ার মধ্যে বিশ্বের সবচেয়ে উঁচুতে সড়ক নির্মাণ করতে গিয়ে বিআরও’র কর্মীরা অসীম ধৈর্য ও একাগ্রতার পরিচয় দিয়েছেন। তাই অবকাঠামো নির্মাণে অসাধারণ এক অর্জনের দাবিদার হয়েছেন তারা।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

বোয়ালমারীতে  মহিলা কলেজের গভার্নিং বডির সভাপতি হলেন ইউএনও 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের পুনর্গঠিত অ্যাডহক...

মোংলায় গাঁজাসহ ব্যবসায়ী আটক, ১ বছরের জেল ও অর্থদন্ড 

মোংলায় মাদকবিরোধী অভিযানে ৭শ ৮০ গ্রাম গাঁজাসহ ওমর ফারুক খাঁন (৩৫) নামে এক যু...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

সব সমুদ্রবন্দরে সতর্কতা জারি

বঙ্গোপসাগরে সৃষ্ট একটি নিম্নচাপ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের কাছে ভারতের পশ্চি...

আবারও আন্দোলনের হুঁশিয়ারি ‘ককরোচ পার্টির’

ককরোচ জনতা পার্টি (সিজেপি)’ র টানা ৩৭ দিনের আন্দোলন থেমেছে মাত্র গতকাল।...

‘পথের পাঁচালী’ দেখে মুগ্ধ নোলান

হলিউডের অস্কারজয়ী নির্মাতা ক্রিস্টোফার নোলান ভারতীয় চলচ্চিত্র অপু ট্রিলজি&rsq...

উলিপুরে পরিবেশ-দুর্যোগ সচেতনতায় কর্মসূচি

কুড়িগ্রামের উলিপুর পৌরসভায় বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন, পলিথিনের ব্যবহার কমানো...

‘ইত্যাদি’তে পুতুলের স্বপ্নজয়ের গল্প

‘ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ প্রতিযোগিতা দিয়ে দ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা