আন্তর্জাতিক

বিশ্ব চাইলেই করোনামহামারি শেষ হবে

আন্তর্জাতিক ডেস্ক: করোনার ডেল্টা প্রজাতি রুখতে টিকার তৃতীয় ডোজ অর্থাৎ বুস্টার শটের প্রয়োজন রয়েছে বলে দাবি করেছিলেন বিশেষজ্ঞদের একাংশ। এবার এই প্রসঙ্গে মন্তব্য করলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান ট্রেড্রস আধানম গেব্রিয়াসেস।

বুধবার (৪ আগস্ট) তিনি জানিয়েছেন, সেপ্টেম্বর পর্যন্ত করোনা টিকার বুস্টার শট দেওয়া বন্ধ রাখা উচিত। অপেক্ষাকৃত দরিদ্র দেশগুলোতে টিকা সাপ্লাই করার জন্য ভ্যাকসিন নির্মাতা কোম্পানিগুলোকে এগিয়ে আসারও আহ্বান জানিয়েছেন তিনি।

টেড্রস বলেন, প্রতিটি দেশের সরকার নিজেদের রাষ্ট্রের লোকদের নিয়ে উদ্বিগ্ন। তাদের ডেল্টা ভ্যারিয়্যান্টের হাত থেকে রক্ষা করতে চাইছে। কিন্তু বিশ্বে উৎপাদিত টিকার সিংহভাগ যে দেশগুলো পায় তারাই আরো টিকা ব্যবহার করুক এটা মেনে নেয়া সম্ভব নয়। কারণ বহু দেশ এখনও টিকা পায়নি এবং সেখানকার বহু মানুষ অসুরক্ষিত রয়েছে।

মহামারি শেষ কবে' এই প্রশ্নের উত্তরে ট্রেড্রস আধানম গেব্রিয়াসেস বলেন, বিশ্ব চাইলেই মহামারি শেষ হবে। এই বিষয়টি আমাদের হাতেই রয়েছে। আমরা যদি চাই তবে পরীক্ষা করাতে পারি। সেরে উঠতেই পারি। করোনাকে আটকানোর জন্য মানুষকে সচেতন হতে হবে বলেই জানিয়েছেন তিনি।

সান নিউজ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

ইতালির মিলান, রোম ও তুরিনসহ দেশটির বিভিন্ন শহরে শনিবার হাজার হাজার তরুণ-তরুণী...

ডাসারে ডেঙ্গু আক্রান্ত যুবকের মৃত্যু, পরিবারে শোকের ছায়া

মাদারীপুরের ডাসারে ডেঙ্গু আক্রান্ত হয়ে সঞ্চয় শিকারী (৩৫) নামে এক যুবকের মৃত্য...

পর্যটন কার্নিভাল শেষে কুয়াকাটায় ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান

দীর্ঘ ৯ বছর পর আয়োজিত কুয়াকাটা পর্যটন কার্নিভাল শেষে সৈকতের পরিবেশ রক্ষায় পরি...

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

পুকুরে গোসলে নেমে দুই বোনের মৃত্যু

নোয়াখালীর সুবর্ণচরে পুকুরে গোসল করতে নেমে আপন দুই বোনের মর্মান্তিক মৃত্যু হয়ে...

হাসপাতালের চিকিৎসা সামগ্রী ক্রয়ের  ৯ কোটি টাকার ই-টেন্ডার হ্যাক

মাদারীপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে প্রায় ৯ কোটি টাকার চিকিৎসা সামগ্রী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা