আন্তর্জাতিক

আফ্রিকায় মৃত্যু বাড়ছে

আন্তর্জাতিক ডেস্ক : করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু বাড়ছে আফ্রিকায়। সপ্তাহের ব্যবধানে মৃত্যু বেড়েছে ৪৩ শতাংশ। দেখা দিয়েছে আইসিইউ বেড ও অক্সিজেনের তীব্র সংকট। বৃহস্পতিবার (১৫ জুলাই) বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এ তথ্য জানিয়েছে।

আলজাজিরা জানিয়েছে, করোনায় আক্রান্ত হয়ে সমগ্র আফ্রিকায় জুলাই মাসের ৫ থেকে ১১ তারিখ পর্যন্ত ৬ হাজার ২৭৩ জন মারা গেছেন। এর আগের সপ্তাহে এই সংখ্যাটি ছিল ৪ হাজার ৩৮৪ জন।

বৃহস্পতিবার (১৫ জুলাই) সংবাদ সম্মেলনে ডব্লিউএইচও’র আফ্রিকা অঞ্চলের পরিচালক ড. মাতশিডিসো মোইতি জানান, ‘গত পাঁচ সপ্তাহ ধরেই আফ্রিকায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু বাড়ছে। এটা খুব উদ্বেগজনক যে, করোনায় বিপর্যস্ত এই অঞ্চলের বিভিন্ন দেশের হাসপাতালগুলোর কার্যক্রম অনেকটা ভেঙে পড়ার মুখে পৌঁছে গেছে।’

তিনি আরও বলেন, ‘চিকিৎসার পর্যাপ্ত সুযোগ ও অবকাঠামো না থাকা দেশগুলোর স্বাস্থ্য ব্যবস্থা আরও ভয়াবহ অবস্থায় রয়েছে। এসব দেশে করোনা রোগীদের চিকিৎসা দিতে আরও বেশি সংখ্যক স্বাস্থ্যকর্মী, অবকাঠামো ও সামগ্রিক সরবরাহ ব্যবস্থার দিকে নজর দেওয়া প্রয়োজন।’

ডব্লিউএইচও বলছে, আফ্রিকার দেশগুলোতে করোনায় মৃত্যু বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে কোভিড-১৯ টিকার সংকটও। এছাড়া ভাইরাসের অতিসংক্রামক ডেল্টা ভ্যারিয়েন্ট এখন পর্যন্ত আফ্রিকার ২১টি দেশে শনাক্ত হয়েছে।

সান নিউজ/ এমএইচআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

উদ্বোধনে ৪৪ কোটি ব্যয়, হাজার কোটি টাকার অনিয়ম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পে বিপুল পরিমাণ...

দেড় কোটির বেশি মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায়

বাংলাদেশে প্রায় এক কোটি ৫৩ লাখ মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায় (আইপিসি ফে...

ভর্তি বন্ধের নির্দেশ ৬২১ শিক্ষাপ্রতিষ্ঠানে

দেশের ৬২১টি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন শিক্ষার...

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে নতুন অর্থনৈতিক চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

তৈরি পোশাক শিল্পের পর সেমিকন্ডাক্টর শিল্পই বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনা...

নিজের সৌন্দর্যের রহস্য জানালেন জয়া আহসান

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত সিনেমা &ls...

সেতু নির্মাণে ৬ বছরের বিলম্ব, দুর্ভোগ চরম

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা খালের ওপর নির্মিত একট...

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

পিরোজপুর এতিমখানায় এতিমের সংখ্যা নিয়ে গরমিল

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার দারুলহুদা নেছারিয়া এতিমখানায় সরকারি বরাদ্দের অর...

কওমি মাদরাসায় শিশু সুরক্ষায় নতুন প্রশ্ন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে কওমি মাদরাসায় শিশুদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা