আন্তর্জাতিক

রাশিয়ার বিরুদ্ধে ঐক্যবদ্ধ যুক্তরাষ্ট্র-জার্মানি

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হচ্ছে যুক্তরাষ্ট্র ও জার্মানি। অ্যাঙ্গেলা মেরকেলের সঙ্গে ওয়াশিংটনে বৈঠকের পর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এই মন্তব্য করেন।

বাইডেন বলেন, রাশিয়া-জার্মানি গ্যাস পাইপলাইনের বিষয়ে মেরকেলের কাছে উদ্বেগ জানিয়েছেন তিনি। জ্বালানিকে অস্ত্র হিসেবে ব্যবহারের সুযোগ মস্কোকে দেবেন না বলে একমত হয়েছেন তারা।

এছাড়া চীনের ‘গণতন্ত্র-বিরোধী কর্মকাণ্ডের’ বিষয়েও জার্মানি ও যুক্তরাষ্ট্র বিরোধিতা করেছে বলে মন্তব্য করেছেন ডেমোক্র্যাটিক এই প্রেসিডেন্ট। তবে রাশিয়ার প্রাকৃতিক গ্যাস পাইপলাইন নিয়ে জো বাইডেন ও অ্যাঙ্গেলা মেরকেলের মধ্যে মতপার্থক্য দেখা দিয়েছে বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম ভয়েস অব আমেরিকা।

এই ইস্যুতে বৃহস্পতিবার জো বাইডেন বলেন, ভালো বন্ধুদের মধ্যে মতপার্থক্য থাকতে পারে। জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেলের উপস্থিতিতেই বিতর্কিত রাশিয়ার প্রাকৃতিক গ্যাস পাইপলাইন নিয়ে তাদের দুই পক্ষের মতবিরোধের বিষয়ে এক প্রশ্নের জবাবে বাইডেন এমন মন্তব্য করেন।

বাইডেন বলেন, ইউক্রেনের জ্বালানি নিরাপত্তা দুর্বল করা হলে কি কার্যকর ব্যবস্থা নেওয়া যেতে পারে তা যুক্তরাষ্ট্র ও জার্মানি পর্যবেক্ষণ করবে।

হোয়াইট হাউসে বৈঠকের পর মেরকেল বলেন, ‘এই প্রকল্পটির কারনে কী কী ঘটতে পারে তা নিয়ে আমরা বিভিন্ন ধরনের মূল্যায়ন করেছি। তবে আমি স্পষ্ট করে বলতে চাই- আগের মতো প্রাকৃতিক গ্যাসের জন্য ইউক্রেনকে একটি ট্রানজিট দেশ হিসাবে ব্যবহার করতে হবে।’

সান নিউজ/ এমএইচআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

উদ্বোধনে ৪৪ কোটি ব্যয়, হাজার কোটি টাকার অনিয়ম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পে বিপুল পরিমাণ...

দেড় কোটির বেশি মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায়

বাংলাদেশে প্রায় এক কোটি ৫৩ লাখ মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায় (আইপিসি ফে...

ভর্তি বন্ধের নির্দেশ ৬২১ শিক্ষাপ্রতিষ্ঠানে

দেশের ৬২১টি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন শিক্ষার...

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে নতুন অর্থনৈতিক চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

তৈরি পোশাক শিল্পের পর সেমিকন্ডাক্টর শিল্পই বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনা...

নিজের সৌন্দর্যের রহস্য জানালেন জয়া আহসান

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত সিনেমা &ls...

সেতু নির্মাণে ৬ বছরের বিলম্ব, দুর্ভোগ চরম

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা খালের ওপর নির্মিত একট...

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

পিরোজপুর এতিমখানায় এতিমের সংখ্যা নিয়ে গরমিল

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার দারুলহুদা নেছারিয়া এতিমখানায় সরকারি বরাদ্দের অর...

কওমি মাদরাসায় শিশু সুরক্ষায় নতুন প্রশ্ন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে কওমি মাদরাসায় শিশুদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা