আন্তর্জাতিক

করোনা ঠেকাবে ‘ফেস রিকগনিশন’

আন্তর্জাতিক ডেস্ক: মরণব্যাধি করোনাভাইরাসের কারণে সারা বিশ্বে এখন এখনটালমাটাল অবস্থা। করোনাভাইরাস নিয়ে নানা দেশ নানা প্রযুক্তি আবিষ্কার করছে। এবার করোনা সংক্রমণ মোকাবিলায় নতুন প্রযুক্তি ব্যবহার হচ্ছে চীনে।

‘ফেস রিকগনিশন’ নামের এই প্রযুক্তির মাধ্যমে মানুষের গতিবিধি পর্যবেক্ষণ করছে চীন সরকার। এতে বেশ সফলও হয়েছে তারা। বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, মানুষ কখন সুপারমার্কেটে যাচ্ছে, বাড়িতে কখন ঢুকছে, কখন গণপরিবহনে উঠছে কর্তৃপক্ষ তার সবই জানতে পারছে ‘ফেস রিকগনিশন’ প্রযুক্তির মাধ্যমে।

পাঁচ বছরে জনসমাগমের স্থানগুলোয় ২০ কোটির বেশি সিসিটিভি স্থাপন করেছে সরকার। জনগণকে নজরদারিতে রাখার ক্ষেত্রে অন্য অনেক দেশের চেয়ে এগিয়ে চীন।

এই ‘ফেস রিকগনিশন’ প্রযুক্তি ব্যবহারের সঙ্গে সঙ্গে কিউআর কোড প্রযুক্তিও ব্যবহার করা হচ্ছে। এর মধ্য দিয়ে ওই ব্যক্তির করোনার পরীক্ষার প্রতিবেদন এবং তিনি কার কার সংস্পর্শে আসছেন, সেটাও জানা যাচ্ছে। জানা যাচ্ছে তার স্বাস্থ্যের অবস্থাও।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

ইতালির মিলান, রোম ও তুরিনসহ দেশটির বিভিন্ন শহরে শনিবার হাজার হাজার তরুণ-তরুণী...

উলিপুরে হাডুডু খেলাকে ঘিরে উৎসবের আমেজ

বিস্তীর্ণ মাঠজুড়ে কানায় কানায় দর্শকের ভিড়, খেলোয়াড়...

লক্ষ্মীপুর হাসপাতালে স্বেচ্ছাসেবক দল নেতাকে পেটালেন ছাত্রদল নেতা

লক্ষ্মীপুর সদর হাসপাতালের জরুরি বিভাগের ভেতরে ঢুকে...

নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৮

নোয়াখালীর বেগমগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল...

কলার মোচা বিক্রি করেই ২০ বছর পার মজিবরের

বয়স ৬৫ পেরিয়েছে। শরীরে বয়সের ছাপ স্পষ্ট। কিন্তু থে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা