আন্তর্জাতিক

বাবা-মাকে বৃদ্ধাশ্রমে রাখা যাবে না

আর্ন্তজাতিক ডেস্ক: ভারতে ক্রমাগতভাবে বেড়েছে বৃদ্ধাশ্রম। নানা সময়ে নানা অযুহাতে ছেলে-মেয়েরা তাদের মা-বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠাচ্ছে। এই সব সমস্যা ঠেকাতে ভারতের আসামের চালু হয়েছে নতুন আইন। এই আইনে ছেলে-মেয়েরা তাদের মা-বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠাতে পারবে না।

আসামের মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা এ ব্যাপারে বলেছেন, রাজ্যে ক্রমেই বাড়ছে বৃদ্ধাশ্রমের সংখ্যা। এটি শুভ ইঙ্গিত নয়। ছেলে-মেয়েরা যত বাবা-মায়ের সঙ্গে থাকে, ততই সংস্কার শিখবে। বাবা-মাকে বৃদ্ধাশ্রমে পাঠানোর সংস্কৃতি চালু হলে সমাজ ভেঙে যাবে।

তিনি আরো বলেন, যেসব বৃদ্ধ-বৃদ্ধা নিরাশ্রয়, যাদের সন্তান নেই- তারাই শুধু বৃদ্ধাশ্রমে থাকতে পারবেন। কিন্তু ছেলেমেয়ে বাইরে চাকরি করে আর মাসে টাকা পাঠিয়ে বাবা-মাকে বৃদ্ধাশ্রমে রেখে দেবে, তেমনটা আসামে চলতে দেওয়া যায় না। এ নিয়ে কড়া আইন আনা হবে।

প্রসঙ্গত, আসাম সরকার এরই মধ্যে আইন করেছে- যেসব সরকারি কর্মী বাবা-মার দেখভাল করবেন না, তাদের বেতনের একটা অংশ সরাসরি বৃদ্ধ বাবা-মার অ্যাকাউন্টে পাঠানো হবে।

বৃদ্ধাশ্রম নিয়ে মুখ্যমন্ত্রীর এমন ঘোষণায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই বলছেন, বয়স্কদের বাড়ি থেকে যেনতেন প্রকারে বের করে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেওয়া, বাবা-মায়ের সম্পত্তি দখল করা, বাবা-মাকে রাস্তায় বের করে দেওয়ার ঘটনা যেভাবে বাড়ছে, তাতে এ নিয়ে কড়া আইন তৈরি করা দরকার।

কিন্তু শহরের একটি পুরনো বৃদ্ধাশ্রমের মালিক জানান, নিঃসন্তান হলেই কেবল বৃদ্ধাশ্রমে থাকতে পারবেন, এমন আইন সঙ্গত নয়। অনেক বৃদ্ধ-বৃদ্ধা স্বেচ্ছায়, স্বাধীনভাবে বাঁচার জন্যেও সন্তানের সংসার ছেড়ে বৃদ্ধাশ্রমে থাকা পছন্দ করেন। অনেকের ছেলেমেয়ে বাইরে থাকেন। শহরে তাদের পক্ষে একা থাকা, শরীরের যত্ন নেওয়া, বাজার করে সংসার চালানো সম্ভব হয় না। আইন প্রণয়ন করে তাদের জোর করে বাড়িতে রাখা অন্যায় হবে।

সূত্র: আনন্দবাজার

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা