মিশরের সুয়েজ খালে এভাবে আটকে ছিল এভারগ্রীণ- ফাইল ছবি
আন্তর্জাতিক

ছাড়া পেয়েছে সুয়েজে আটকে পড়া জাহাজটি

আন্তর্জাতিক ডেস্ক: দানবাকৃতির সেই এভারগ্রিন জাহাজটি অবশেষে মুক্তি পেয়েছে। সুয়েজ খালে বেশ কয়েকদিন আটকে থাকায় বন্ধ হয়ে গিয়েছিল বানিজ্যিক পথটি। ওই ক’দিনে বড় অংকের ক্ষতি গুণতে হয়েছিল খাল কর্তৃপক্ষের। যে জন্য জাহাজটির মালিক পক্ষের কাছে ক্ষতিপূরণ দাবি করা হয়। ক্ষতিপূরণ না দেওয়া পর্যন্ত জাহাজটি ছাড়া হবে না বলেও জানিয়েছিল কর্তৃপক্ষ।

অনেক দিনপর ক্ষতিপূরণ চুক্তির পর এভারগ্রিন নামের সেই জাহাজটিকে ছেড়ে দিয়েছে খাল কর্তৃপক্ষ। যা এরই মধ্যে মিসর ছেড়েছে বলে জানিয়েছে বিবিসি।

প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় বুধবার (৭ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে নোঙর তুলে টাগের সাহায্যে এভারগ্রিন ভূমধ্যসাগরের দিকে যাত্রা করে। জাহাজটি ঈসমাইলিয়া শহরের নিকটবর্তী খালে তিন মাস ধরে অবস্থান করছিল।

তবে ঠিক কত ক্ষতিপূরণের চুক্তি হয়েছে তা তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়। ক্ষতিপূরণের সঠিক অংক প্রকাশ করা না হলেও এর আগে মিসর ৫৫ কোটি ডলার বা বাংলাদেশি মুদ্রায় ৪৬৭৫ কোটি টাকার বেশি চেয়েছিল।

গত মার্চে সুয়েজ খালে আটক যায় জাহাজটি। এতে ব্যাপকভাবে ব্যাহত হয় বিশ্ব বাণিজ্য। এ নিয়েই কায়রোর সঙ্গে চুক্তিতে আসে জাহাজটির মালিক পক্ষ ও বিমা কোম্পানি। মিসরীয় টিভিতে প্রচারিত ভিডিওতে দেখা যায়, ক্যাপ্টেন ও অন্য ক্রুদের ফুল ও স্মারক দিয়ে বিদায় জানানো হয়।

১২০ মাইল দৈর্ঘ্যের সুয়েজ খাল সংযোগ করেছে ভূমধ্যসাগর ও লোহিত সাগরকে, যা এশিয়া ও ইউরোপের জন্য গুরুত্বপূর্ণ বাণিজ্যপথ।

সান নিউজ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা