সংগৃহীত ছবি
জাতীয়

আলজেরিয়া ও মিশর সফ‌রে যা‌চ্ছেন পররাষ্ট্রস‌চিব

নিজস্ব প্রতিবেদক: আগামী মাসের প্রথম সপ্তাহে দ্বিপক্ষীয় বিষয়ে আলোচনা করতে আলজেরিয়া ও মিশর সফরে যাচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্রস‌চিব মো. জসীম উ‌দ্দিন।

সোমবার (২৭ জানুয়ারি) মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে এ তথ্য জানান।

আরও পড়ুন: ঢাবির অধিভুক্তি বাতিল হচ্ছে ৭ কলেজ

মুখপাত্র ব‌লেন, আগামী মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বাংলাদেশ ও আলজেরিয়া এবং বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বাংলাদেশ ও মিশরের মধ্যে একটি দ্বিপাক্ষিক আলোচনা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এতে পররাষ্ট্র সচিবের নেতৃত্বে বাংলাদেশর একটি প্রতিনিধি দল অংশগ্রহণ গ্রহণ করবে।

তিনি ব‌লেন, আফ্রিকার ২য় ও ৩য় বৃহত্তম অর্থনীতির ২ টি দেশ মিশর ও আলজেরিয়ার সাথে বাংলাদেশের রপ্তানি বাজার প্রসার ও রপ্তানি পণ্যের বৈচিত্র্য আনার ভালো সম্ভাবনা আছে। এ সময় আলজেরিয়ার সাথে জ্বালানিখাতে সহযোগিতার উজ্জ্বল সম্ভাবনা রয়েছে এবং ২ দেশের মধ্যে জ্বালানি বিষয়ক একটি সমঝোতা স্মারক আলোচনায় রয়েছে।

তি‌নি আরও ব‌লেন, আলজেরিয়ার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এবং বাংলাদেশের এফবিসিসিআই ও মিশরের ফেডারেশন অব চেম্বার অফ কমার্স-এর সাথে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ২টি সমঝোতা স্মারক চূড়ান্ত করা হয়েছে। এদিকে, ব্যবসায়ী প্রতিনিধিদের মধ্যে যোগাযোগ বৃদ্ধির মাধ্যমে সার্বিক বাণিজ্য উন্নয়নে এটি ভূমিকা রাখবে বলে ধারণা করা যায়।

আরও পড়ুন: ডেঙ্গুতে আরও ১ জনের মৃত্যু

মুখপাত্র জানান, দেশ ফরেন সার্ভিস একাডেমি এবং ইনস্টিটিউট অব ডিপ্লোমেসি অ্যান্ড ইন্টারন্যাশনাল রিলেশানস, আলজেরিয়ার মধ্যকার সহযোগিতা সংক্রান্ত একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের জন্য চূড়ান্ত পর্যায়ে রয়েছে, যা আসন্ন এই সফরে স্বাক্ষরিত হতে পারে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা