সংগৃহীত ছবি
জাতীয়

পাকিস্তান যাচ্ছে বাংলাদেশি জাহাজ

নিজস্ব প্রতিবেদক : আন্তর্জাতিক নৌবহর পর্যালোচনায় (ইন্টারন্যাশনাল ফ্লিট রিভিউ) অংশ নিতে পাকিস্তানে যাচ্ছে বাংলাদেশি জাহাজ।

আরও পড়ুন : ঢাবি প্রো-ভিসিকে ৪ ঘণ্টার আল্টিমেটাম

রোববার (২৬ জানুয়ারি) ‘বানৌজা সমুদ্র জয়’ জাহাজটি চট্টগ্রাম বন্দর থেকে যাত্রা শুরু করেছে। ৭ থেকে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত করাচি বন্দরে অবস্থান করবে জাহাজটি। এ সময়ে সেখানে ‘এক্সারসাইজ অমন ২০২৫’ নামে একটি মহড়া অনুষ্ঠিত হবে।

‘বানৌজা সমুদ্র জয়’ জাহাজটির নেতৃত্বে রয়েছেন ক্যাপ্টেন মোহাম্মদ শাহরিয়ার আলম। তার নেতৃত্বে জাহাজটিতে মোট ২৭৪ জন নাবিক রয়েছেন, যার মধ্যে ৩৩ জন কর্মকর্তা। চট্টগ্রাম বন্দর থেকে জাহাজটি যাত্রা শুরু করার সময় সেখানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম নৌ অঞ্চলের রিয়ার অ্যাডমিরাল মীর এরশাদ আলি।

পাকিস্তানের করাচি বন্দরের সঙ্গে বাংলাদেশের চট্টগ্রাম বন্দরের সরাসরি যোগাযোগ ২০২৪ সালের ১৪ নভেম্বর শুরু হয়েছিল। এর আগে ২০২৪ সালের ২১ ডিসেম্বর করাচি থেকে চট্টগ্রাম বন্দরে আসে ‘এমভি ইউয়ান জিয়াং ফা ঝং’ নামক একটি জাহাজ, যা ৮২৫ টিইইউএস কনটেইনার নিয়ে এসেছিল। আর জাহাজটি আগের বার ৩৭০ টিইইউএস কনটেইনার নিয়ে চট্টগ্রাম বন্দরে এসেছিল।

আরও পড়ুন : শবে মেরাজ আজ

সম্প্রতি পাকিস্তানের সঙ্গে সামরিক পর্যায়ের কিছু সফরও হয়েছে বলে জানা গেছে। গত ১৭ জানুয়ারি ছয় দিনের সফর শেষে পাকিস্তান থেকে বাংলাদেশে ফিরে আসেন বাংলাদেশ সেনাবাহিনীর ছয়জন উচ্চপদস্থ কর্মকর্তা।

এরপর ২১ জানুয়ারি চার সদস্যের একটি পাকিস্তানি সামরিক দল তিন দিনের সফরে বাংলাদেশে আসে। এর আগে, চীনে তৈরি জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান কিনতে বাংলাদেশের আগ্রহের বিষয়েও প্রতিবেদন প্রকাশিত হয়েছিল।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যুবদল নেতা নান্নুর মিলাদে নয়নের ক্ষোভ

যুবদলের সাবেক সহ-সভাপতি জাকির হোসেন নান্নু হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বিগত ১...

দুদকের মামলায় চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

ফরিদপুরের বিশেষ জজ আদালত দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা একটি মামলায় ইস...

ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর হেড অফিস কমপ্লেক্স কর্পোরেট শাখায় এক গ্রাহক...

মালয়েশিয়ায় গ্রেফতার ৩২ বাংলাদেশি

মালয়েশিয়ার জোহর রাজ্যে পরিচালিত যৌথ অভিবাসনবিরোধী...

৭ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

দেশের কয়েকটি অঞ্চলে ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ কারণে সাত অঞ...

খানা-খন্দে ভরপুর মাদারীপুর-শরীয়তপুর মহাসড়ক 

সড়কটি কয়েক মাসের মধ্যেই সড়কের বিভন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। কোথাও...

পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তার বাধ্যতামূলক অবসর 

বাংলাদেশ পুলিশের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।...

শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক ককরোচ জনতা পার্টির

ভারতে পুলিশি সহিংসতার শিকার মানুষের প্রতি সংহতি জানিয়ে দেশব্যাপী বিক্ষোভ কর্ম...

বৃষ্টির প্রভাবে মনোহরদীর বাজারে সবজির দাম ঊর্ধ্বমুখী

টানা বৃষ্টির প্রভাবে নরসিংদীর মনোহরদী উপজেলার কাঁচা বাজারের সবজি সরবরাহ উল্লে...

ইএফডি প্রকল্পে ব্যর্থতা, ভ্যাট আদায়ে বড় ঘাটতিতে রাজস্ব হারাচ্ছে সরকার

বাংলাদেশের ভ্যাট ব্যবস্থাকে আধুনিক, স্বচ্ছ এবং কাগজবিহীন করার লক্ষ্য নিয়ে গত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা