আন্তর্জাতিক

গরুর জন্য আয়োজন কনসার্ট

আন্তর্জাতিক ডেস্ক: স্বাভাবিক জীবনযাত্রা থমকে গেছে করোনার কারণে। সংক্রমণের কারণে বন্ধ কনসার্টের আয়োজনও। এই সুযোগে ডেনমার্কে এক ব্যতিক্রম কনসার্টের আয়োজন করে সাড়া ফেলেছেন এক শিল্পী।

মানুষ না থাকলেও গরুকে শ্রোতা বানিয়ে অভিনব কনসার্টের আয়োজন করেন তিনি। ইতোমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই ব্যতিক্রমী কনসার্ট। মানুষ নেই, তাই বলে গান গাওয়া তো থেমে থাকবে না।

করোনায় জনসমাবেশে কনসার্ট আয়োজন বন্ধ থাকায় ডেনমার্কে এক ব্রিটিশ শিল্পী শ্রোতা হিসেবে বেছে নেন গরুকে।

কোপেনহেগেনের দক্ষিণের এক গ্রামে এই কনসার্টের আয়োজন করেন বার্সেলোনার মার্শাল একাডেমির অধ্যাপক ব্রিটিশ সংগীত শিল্পী জ্যাকব শো। গরুর সামনে একের পর এক গান পরিবেশন করতে থাকেন তিনি। আশ্চর্যের বিষয়, দাঁড়িয়ে থাকা গরু বেশ মনোযোগ দিয়েই শুনে যায় গান।

জ্যাকব শো বলেন, 'আমি মনে করি গরুর জন্য গান গাওয়া আমার ক্যারিয়ারের অংশ। কনসার্ট হলের বাইরে নিয়ে আসার জন্য আমার মধ্যে উৎসাহ কাজ করে’।

এই ৩০ বছর বয়সী শিল্পী আরও জানান, করোনাকালে মানুষকে গান শোনানো সম্ভব নয়। তাই গান শোনানোর জন্য পশুদের বেছে নিয়েছি’।

জ্যাকবের মতে, ‘শ্রোতা হিসেবে গরু ভীষণ শান্ত ও মনোযোগী। প্রথমবার শোনানোর পর তারা গানগুলো পছন্দ করে’। এজন্য সামনে আরও এ ধরনের কনসার্ট আয়োজনের কথা ভাবছেন তারা।

তার বন্ধু মোগেনস হাগার্ড বলেন, যখন সে আমাকে এ সম্পর্কে বলে আমি একদমই অবাক হয়নি। বরং আমার মধ্যে উত্তেজনা কাজ করে। আমি মনে করি, গরুর জন্যও একই রকম হবে। পরবর্তীতে দেখি আমার ভাবনাই সঠিক’।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা