আন্তর্জাতিক

চীনের পরমাণু শক্তি বৃদ্ধিতে যুক্তরাষ্ট্রের উদ্বেগ

আন্তর্জাতিক ডেস্ক : চীনের পশ্চিমাঞ্চলীয় মরু অঞ্চলে নতুন করে শতাধিক আন্তঃমহাদেশীয় দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের সিলো নির্মাণ করা হচ্ছে। চীনের এই পরমাণু শক্তি বৃদ্ধিকে উদ্বেগজনক বলে মন্তব্য করেছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে অস্থিতিশীল অস্ত্র প্রতিযোগিতার ঝুঁকি কমাতে যুক্তরাষ্ট্রের সঙ্গে যুক্ত হতে চীনের প্রতি আহ্বান জানিয়েছে ওয়াশিংটন।

স্থানীয় সময় বৃহস্পতিবার (১ জুলাই) মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নেড প্রাইস বলেন, চীনের পরমাণু অস্ত্রাগার দ্রুতই সম্প্রসারিত হচ্ছে। কল্পনার চেয়েও বেশি পরমাণু অস্ত্র বাড়াচ্ছে তারা। এভাবে অস্ত্র বৃদ্ধি উদ্বেগের। এতে বেইজিংয়ের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে। কাজেই পরমাণু ঝুঁকি কমাতে বাস্তবিক পদক্ষেপ নেয়ার প্রতি জোর দিতেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাষ্ট্র।

চীনা কমিউনিস্ট পার্টির শততম প্রতিষ্ঠাবার্ষিকীতে দেশটির প্রেসিডেন্ট শি জিনপিংয়ের যুদ্ধংদেহী মন্তব্য নিয়েও নেড প্রাইসকে প্রশ্ন করেন সাংবাদিকেরা। জবাবে তিনি বলেন, তার এই বক্তব্যকে নোট হিসেবে টুকে রেখেছে যুক্তরাষ্ট্র। তবে এ নিয়ে সুনির্দিষ্টভাবে কোনো মন্তব্য করা হবে না।

প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন, কোনো বিদেশি শক্তি আমাদের হয়রানি, নিপীড়ন কিংবা দাসত্বে পরিণত করতে পারবে না।

সান নিউজ/এনএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা