আন্তর্জাতিক

বিশ্বকে বুড়ো আঙুল দেখিয়ে মিয়ানমারকে কাছে টানছে রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক: জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন এবাং আন্তর্জাতিক সকল সমালোচনাকে পাত্তা না দিয়ে মিয়ানমারকে কাছে টানছে রাশিয়া। দেশটির সঙ্গে সামরিক সম্পর্ক আর জোরদার করতে যাচ্ছে রাশিয়া।

এ বিষয়টি স্পষ্ট হলো মিয়ানমারের জান্তা প্রধানের সাম্প্রতিক রাশিয়া সফরে। এ সফরে সম্পর্ক আরও বলিষ্ঠ করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে দুই দেশ।

সোমবার মস্কোয় এক আলোচনায় মিয়ানমারের সামরিক জান্তা মিন অং হ্লাইং এবং রাশিয়ার নিরাপত্তা পরিষদের সেক্রেটারি নিকোলাই পাত্রুশেভ নিজেদের সম্পর্ক বাড়াতে একমত হয়েছেন। বৈঠকে মিন অং নিজ দেশকে সময়ের পরীক্ষায় উত্তীর্ণ দক্ষিণ এশিয়া-অঞ্চলে রাশিয়ার সবচেয়ে বিশ্বস্ত কৌশলগত অংশীদার বলে উল্লেখ করেন।

এর আগে একটি আন্তর্জাতিক নিরাপত্তা সম্মেলনে যোগ দিতে গত রোববার রাশিয়ার রাজধানী মস্কোতে পৌঁছান মিন অং। ফেব্রুয়ারিতে ক্ষমতা দখলের পর এটি তার দ্বিতীয় বিদেশ সফর। মিন অং হ্লাইং রাশিয়ান সংবাদ সংস্থা স্পুটনিককে দেওয়া সাক্ষাতকারে বলেছেন, আমাদের বিদ্যমান সম্পর্কে নতুন মাত্রা যোগ করবো। শুরু থেকেই আমাদের সামরিক সহযোগিতার সম্পর্কটি আমরা এমনভাবে তৈরি করেছিলাম, যেন সময়ের সঙ্গে সঙ্গে তা আরও সম্প্রসারণ করা যায়।

স্পুটনিকের প্রতিবেদনে জানা গেছে, এই বৈঠেক সামরিক সহযোগিতা বৃদ্ধি নিয়েই মূলত আলোচনা হয়েছে। এছাড়া দ্বিপাক্ষিক স্বার্থ ও আগ্রহের ভিত্তিতে মিয়ানমারের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার উন্নয়নেও গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। মিয়ানমারের প্রতি বিশ্বের শক্তিধর রাষ্ট্রগুলো স্বার্থন্বেষী দৃষ্টিভঙ্গির পরিপ্রক্ষিতে দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আরও জোরদার করা উচিত বলে মনে করেন মিন অং।

মিয়ানমারের জান্তা প্রধানের এ সফরে দুই দিন আগে শুক্রবার (১৮ জুন) মিয়ানমারের কাছে অস্ত্র বিক্রি বন্ধে একটি প্রস্তাব পাস করে জাতিসংঘ সাধারণ পরিষদ। রাশিয়া এই প্রস্তাবে ভোট দেওয়া থেকে বিরত ছিল।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা