আন্তর্জাতিক

জিম্বাবুয়ে দলে চার নতুন মুখ

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশের বিপক্ষে টেস্টের জন্য ম্যাচ খেলবে জিম্বাবুয়ে ক্রিকেট দল। তবে একমাত্র টেস্টের জন্য শন উইলিয়ামসকে অধিনায়ক করে ২০ সদস্যের দল ঘোষণা করেছে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড।

সর্বশেষ পাকিস্তানের বিপক্ষে টেস্ট থেকে বাদ পড়েছেন প্রিন্স মাসভাউরে ও তারিসাই মুসকান্ডা। দলে জায়গা পেয়েছেন চার নতুন মুখ। এরা হলেন- চিভাঙ্গা তানাকা জয়লর্ড গাম্বি, তাকুজওয়ানাশে কাইতানো ও ডিওন মেয়ার্স।

তানাকা ও মেয়ার্স দুজনেই প্রথম শ্রেণির ক্রিকেট খেলেছেন ৫টি করে। আর গাম্বি খেলেছেন ৪৪টি ও কাইতানো ২১টি। পাশাপাশি অভিজ্ঞ ব্রেন্ডন টেলর, ডোনাল্ড তিরিপানো ও ক্রেইগ আরভিনও রয়েছেন।

সূচী অনুযায়ী আগামী ৭ জুলাই মাঠে গড়াবে একমাত্র টেস্ট ম্যাচ। এরপর ১৬, ১৮ ও ২০ জুলাই অনুষ্ঠিত হবে তিন ওয়ানডে। ২৩, ২৫ ও ২৭ জুলাই তিনটি টি-টোয়েন্টিতে লড়বে বাংলাদেশ-জিম্বাবুয়ে। সব ম্যাচ হবে হারারেতে।

জিম্বাবুয়ের টেস্ট স্কোয়াড: শন উইলিয়ামস (অধিনায়ক) রেগিস চাকাভা, টেন্দাই চাতারা, টেন্দাই চিসোরো, চিভাঙ্গা তানাকা, ক্রেইগ আরভিন, জয়লর্ড গাম্বি, লুক জংউই, রয় কাইয়া, তাকুজওয়ানাশে কাইতানো, কেভিন কাসুজা, টিমিসেন মারুমা, ওয়েলিংটন মাসাকাদজা, ব্লেসিং মুজারাবানি, ডিওন মায়ার্স, রিচার্ড এনগারাভা, ভিক্টর নিয়াউচি, মিল্টন শুম্বা, ব্রেন্ডন টেলর, ডোনাল্ড তিরিপানো।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

ইতালির মিলান, রোম ও তুরিনসহ দেশটির বিভিন্ন শহরে শনিবার হাজার হাজার তরুণ-তরুণী...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

হামে প্রাণ হারালো আরও ৬ জন, মৃত্যু বেড়ে ১২৩৩

হাম ও হাম উপসর্গে বাংলাদেশে প্রাণহানি ক্রমেই বাড়ছে...

২০ বছর পর ভিন্ন পরিচয়ে তারেক রহমান-তারো আসোর সাক্ষাৎ

দীর্ঘ ২০ বছর পর ভিন্ন পরিচয়ে দুজনের সাক্ষাৎ। জাপান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা