আন্তর্জাতিক

ফ্লোরিডায় ভবন ধসে নিহত ১৮

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় বহুতল ভবন ধসের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১৮ জন হয়েছে। এ ছাড়াও আরও অনেকে নিখোঁজ রয়েছেন।

বৃহস্পতিবার (১ জুলাই) ভবন ধসের অষ্টম দিনে ধ্বংসস্তুপে আটকে পড়াদের উদ্ধারে অভিযান চলছে। তবে সময় বাড়ার সঙ্গে সঙ্গে ক্ষীণ হয়ে আসছে ভবন ধসে চাপা পড়া মানুষগুলোর বাঁচার সম্ভাবনা। বুধবার (৩০ জুন) অনুসন্ধান চালিয়েও কাউকে জীবিত উদ্ধার করতে পারেনি উদ্ধারকারী দলগুলো।

উদ্ধারকর্মীরা বলছেন, সময় গড়ানোর সঙ্গে সঙ্গে ভবনটির নিখোঁজ বাসিন্দাদের জীবিত উদ্ধারের আশাও ক্ষীণ হয়ে আসছে।

গত ২৫ জুন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের মিয়ামিতে ১২ তলা অ্যাপার্টমেন্ট ভবনটি ধসে পড়ে। ওই সময় ভবনটির বেশিরভাগ বাসিন্দাই ঘুমিয়ে ছিলেন। ভবনটি ধসে পড়ায় ওই কমপ্লেক্সের ১৩০টি ইউনিটের অর্ধেক তছনছ হয়ে গেছে।

১৯৮০ সালে এই বহুতল ভবনটি নির্মাণ হয়েছিল। ২০১৮ সালের এক পর্যবেক্ষণ রিপোর্টে ভবনটির মারাত্মক কাঠামোগত ত্রুটি ধরা পড়লেও সংস্কার না হওয়ায় এই দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

সান নিউজ/এনএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা