ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে সাইক্লোনের তাণ্ডব, নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে আঘাত হানা শক্তিশালী সাইক্লোন ‘ইদালিয়া’ ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে। এ সাইক্লোনের কারণে এখন পর্যন্ত কমপক্ষে ৩ জনের মৃত্যুর খবর জানা গেছে।

আরও পড়ুন: হ্যারিকেনে লণ্ডভণ্ড হতে পারে ফ্লোরিডা

এ ঝড়ে রাজ্যের বিগ বেন্ড অঞ্চলের মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে আশঙ্কা করছে স্থানীয় কর্তৃপক্ষ। সাইক্লোনের প্রভাবে সৃষ্ট হওয়া জলোচ্ছ্বাসের পানিতে প্লাবিত হয়েছে সেখানকার অনেক এলাকা।

বুধবার (৩০ আগস্ট) স্থানীয় সময় সকালে ফ্লোরিডায় ধ্বংসলীলা চালানোর পর সাইক্লোনটি জর্জিয়া রাজ্যের দক্ষিণাঞ্চলের দিকে চলে যায় এবং ঝড়টির কারণে সেখানে প্রচুর বৃষ্টিপাত হয়।

ফ্লোরিডায় সাইক্লোন ‘ইদালিয়া’ কী কী প্রভাব ফেলেছে, সেটি এখন খুঁজে বের করা হচ্ছে। অন্যদিকে জর্জিয়ায় পানিবন্দি মানুষকে উদ্ধারে অভিযান চালানো হচ্ছে।

আরও পড়ুন: কঙ্গোতে সহিংস বিক্ষোভ, নিহত ৭

সামাজিক মাধ্যম প্রকাশিত ছবি ও ভিডিওতে দেখা গেছে, সমুদ্রের পানি মহাসড়কগুলোতে চলে এসেছে এবং অনেক বাড়ি-ঘর তলিয়ে গেছে। এছাড়া এ সাইক্লোনের কারণে এখন পর্যন্ত অন্তত ৩ জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে।

ঘূর্ণিঝড়টি আঘাত হানার পরপরই পানিবন্দি মানুষকে উদ্ধারে বোট নিয়ে উদ্ধারকারীরা টহল দিতে থাকেন। তারা জর্জিয়ার বিভিন্ন স্থান থেকে কয়েকশ মানুষকে উদ্ধার করেন।

আরও পড়ুন: ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, হাসপাতালে ২৩৬৭

যুক্তরাষ্ট্রের জাতীয় সাইক্লোন সেন্টার জানায়, মেক্সিকো উপসাগরের পানি উষ্ণ হওয়ায় এ সাইক্লোনটি সর্বোচ্চ শক্তিতে রূপ নিয়েছিল। এটি যখন উপকূলে আঘাত হানে, তখন সেখানে প্রচুর বৃষ্টিপাত হয়।

বুধবার (৩০ আগস্ট) স্থানীয় সময় সন্ধ্যার দিকে সাইক্লোন ‘ইদালিয়া’ ফ্লোরিডা অতিক্রম করে চলে যায় বলে জানিয়েছেন রাজ্যের গভর্নর রন ডিসান্তিস। তবে সন্ধ্যার দিকে রাজ্যের উত্তর দিকে তাণ্ডব চালাচ্ছিল ঝড়টি।

আরও পড়ুন: মাকে অভিভাবকের স্বীকৃতি দিয়ে রায় প্রকাশ

এরপর ঘূর্ণিঝড়টির মূল কেন্দ্রটি জর্জিয়ায় প্রবেশ করে। সাইক্লোনটির প্রভাবে প্রচুর বৃষ্টিপাত হওয়ার ফলে সেখানে বন্যা ও ভূমিধস দেখা যেতে পারে। ক্যাটাগরি-৪ শক্তি নিয়ে সাইক্লোনটি ফ্লোরিডায় আঘাত হানলেও জর্জিয়ায় প্রবেশ করে এটি সাধারণ গ্রীষ্মমণ্ডলীয় ঝড়ে পরিণত হয়। সূত্র: এএফপি

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন তিনি নিজেই। শুক্রবার...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

গণতন্ত্র শক্তিশালীকরণে কাজ করছে সরকার: ফখরুল

বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে...

জিয়ার স্বনির্ভর আন্দোলন তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে: এ্যানি

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শ...

১১ দলীয় জোটকে বিদায় খেলাফত মজলিসের

১১ দলীয় জোট থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে খেলাফত মজলিস। শনিবা...

ঝালকাঠিতে গৃহবধূ হত্যা মামলার আসামি গ্রেপ্তার 

ঝালকাঠি শহরের টিএনটি রোড এলাকায় চুরির উদ্দেশ্যে বাসায় ঢুকে গৃহবধূ মলিনা রায...

বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের নির্বাচন

এনটিভি’র নূরুদ্দিন আহমেদ সভাপতি ও আরটিভি’র মোহাম্মদ মোমিন হোসেন ব...

হাম উপসর্গে আরও মৃত্যু ৬ শিশুর, মোট মৃত্যু ৮১৬

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে, একই সময়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা