আন্তর্জাতিক

শিশুকে কোকেন খাওয়ালো বাবা-মা, অতঃপর…

আন্তর্জাতিক ডেস্ক: বাবা-মা করতেন নেশা। এবার নেশার ঘোরে শিশুর দুধের বোতলে কোকেন মিশিয়ে দিয়েছিলেন। তারপর আর এর বিষক্রিয়ায় মৃত্যু হয়েছে চার মাস বয়সী এক শিশুর। ঘটনাটি যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলাইনা অঙ্গরাজ্যের।

মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্ট সম্প্রতি এ ঘটনা জানায়।

পুলিশ জানায়, ওই শিশুর বাবা-মা বয়সে কিশোর। শিশুটির বাবা ব্রাডি উইয়ার্নের বয়স ১৮ বছর। আর মা মেরি বেডেনবোর বয়স ১৭ বছর। কর্তৃপক্ষ বলছে, শিশু মৃত্যুর ঘটনায় তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে।

ওই শিশুকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পরে তাকে হাসপাতালে নেয়া হলে সেখানে তাকে মৃত ঘোষণা করে চিকিৎসকরা।

টক্সিকোলজি রিপোর্টে দেখা যায়, ওই শিশুর শরীরে কোকেন ছিল। এছাড়া শিশুটির ফিডারেও কোকেইনের উপস্থিতি মেলে। নিউবেরি কাউন্টি শেরিফের অফিস এ তথ্য জানিয়েছে।

রিপোর্টে বলা হয়েছে, কোকেন খাওয়ার কারণেই ওই শিশুর মৃত্যু হয়েছে বলে সিদ্ধান্তে পৌঁছেছে কর্তৃপক্ষ। এই দুই কিশোর বয়সী বাবা-মায়ের শরীরেও কোকেন পাওয়া গেছে বলে টক্সিকোলজি রিপোর্টে উঠে আসে। এছাড়া ফেন্টানিল এবং গাঁজাও পাওয়া যায় তাদের শরীরে।

এই দু’জনের বিরুদ্ধে নির্যাতন চালিয়ে শিশু হত্যা এবং শিশুর বিরুদ্ধে অবৈধ আচরণের অভিযোগও গঠন করেছে পুলিশ।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা