আন্তর্জাতিক

৬৫০ মার্কিন সেনা থাকবে আফগানিস্তানে

আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তান থেকে সব মার্কিন সেনা প্রত্যাহার করা হচ্ছে না। সাধারণ মানুষ ও কূটনৈতিক নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে এমন সিদ্ধান্ত নিচ্ছে দেশটি। খবর এপি ও টোলো নিউজের।

বৃহস্পতিবার (২৪ জুন) মার্কিন এক কর্মকর্তার বরাত দিয়ে এপি জানিয়েছে, কমপক্ষে ৬৫০ জন মার্কিন সেনা আরও কিছুদিন আফগানিস্তানে অবস্থান করবে। সম্প্রতি আফগানিস্তানে তালেবানের সহিংসতা বেড়েছে। ফলে দেশটির নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র। এতে ১১ সেপ্টেম্বরের পরেও ৬৫০ সেনাকে আরও কিছুদিন আফগানিস্তানে রাখার সিদ্ধান্ত নিয়েছে তারা। এছাড়া আফগানিস্তানে নিয়োজিত তুর্কি সেনাদের নিরাপত্তার বিষয়টিও মাথায় রেখেছে যুক্তরাষ্ট্র।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে আলোচনা করতে ওয়াশিংটনে পৌঁছেছেন আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানি। স্থানীয় সময় শুক্রবার হোয়াইট হাউজে বৈঠকে বসবেন তারা। বৈঠকে বাইডেনের কাছে সাহায্য চাইবেন যুক্তরাষ্ট্র সমর্থিত প্রেসিডেন্ট আশরাফ ঘানি। চাইতে পারেন আর্থিক সহায়তাও। তবে এই মুহূর্তে আফগানিস্তানকে সাহায্য করতে কতটুকু প্রস্তুত যুক্তরাষ্ট্র তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন অনেকে।

চলতি বছরের ১ মে থেকে আফগানিস্তান হতে আনুষ্ঠানিকভাবে সেনা প্রত্যাহার শুরু করেছে যুক্তরাষ্ট্র। দেশটির দাবি এখন পর্যন্ত নিজেদের ৫০ শতাংশ সেনা প্রত্যাহার করা হয়েছে। আগামী ১১ সেপ্টেম্বরের মধ্যে বাকি সেনা প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

যদিও সম্প্রতি তালেবান হামলাকে কেন্দ্র করে আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারে ধীরগতি আনার কথা বলছে যুক্তরাষ্ট্র। ২১ জুন এমনটা জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষা বিভাগের সদর দফতর পেন্টাগনের মুখপাত্র জন কিরবি। তিনি বলেছেন, আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারে তাড়াহুড়ো করবে না যুক্তরাষ্ট্র।

একদিকে বিদেশিসেনা প্রত্যাহার হচ্ছে অন্যদিকে ক্রমান্বয়ে নিজেদের শক্তি বাড়াচ্ছে তালেবান। চলতি বছরের মে মাস পর্যন্ত আফগানিস্তানের প্রায় ৫০টি অঞ্চল দখল করে নিয়েছে তারা। আফগানিস্তানে মার্কিন স্পেশাল এনভয় ডেবোরা লিয়ন সংবাদমাধ্যমকে জানিয়েছেন, আফগানিস্তানের ৩৭০টি জেলার মধ্যে ৫০টিরও বেশি দখল করেছে তালেবান।

২০১১ সাল থেকে চলা যুদ্ধ-সংঘাতে এখন পর্যন্ত ৬৪ হাজারের বেশি আফগান সেনা ও পুলিশ নিহত হয়েছেন। প্রাণ হারিয়েছেন ৪০ হাজারের বেশি সাধারণ মানুষ। এছাড়া আরও প্রায় সাড়ে তিন হাজার বিদেশি সেনা নিহত হয়েছেন।

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উদ্বোধনে ৪৪ কোটি ব্যয়, হাজার কোটি টাকার অনিয়ম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পে বিপুল পরিমাণ...

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে নতুন অর্থনৈতিক চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

তৈরি পোশাক শিল্পের পর সেমিকন্ডাক্টর শিল্পই বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনা...

নাটোরে প্রাইম ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচি সম্পন্ন 

এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)-এর অর্থায়নে পরিচালিত স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটি...

দেড় কোটির বেশি মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায়

বাংলাদেশে প্রায় এক কোটি ৫৩ লাখ মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায় (আইপিসি ফে...

পিরোজপুর এতিমখানায় এতিমের সংখ্যা নিয়ে গরমিল

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার দারুলহুদা নেছারিয়া এতিমখানায় সরকারি বরাদ্দের অর...

কওমি মাদরাসায় শিশু সুরক্ষায় নতুন প্রশ্ন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে কওমি মাদরাসায় শিশুদ...

‘কাহানি থ্রি’-তে বিদ্যার বদলে ইয়ামি

জনপ্রিয় বলিউড থ্রিলার ফ্র্যাঞ্চাইজি ‘কাহানি’-র নতুন কিস্তি নিয়ে ফ...

প্রবাসীদের জন্য ১০০ শয্যার আবাসন: মন্ত্রী

বিদেশগামী কর্মীদের জরুরি প্রয়োজনে অস্থায়ী আবাসনের সুবিধা দিতে রাজধানীর আশকোনা...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা