আন্তর্জাতিক

আফগানদের নিরাপদ আশ্রয়ে সরাবে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক : সংঘাতকবলিত আফগানিস্তান থেকে সেনাদের ফিরিয়ে নেয়ার পাশাপাশি ৫০ হাজার আফগানকেও দেশটি থেকে সরিয়ে নেয়ার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়, গত ২০ বছর ধরে আমেরিকান সেনাদের সঙ্গে কাজ করা আফগান দোভাষী আর তাদের পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিতে চলছে এমন চিন্তাভাবনা।

বিদেশি সেনাদের সঙ্গে কাজ করা আফগানদের নিরাপত্তার বিষয়ে অবশ্য আশ্বাস দিয়েছে তালেবান। কিন্তু প্রতিশোধের বলি হওয়ার আশঙ্কায় সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে বিদেশগমনপ্রত্যাশী আফগানদের সংখ্যা। ভিসার জন্য এরই মধ্যে আবেদন করেছেন ৯ হাজার আফগান।

প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করেছেন রিপাবলিকান পার্টির জ্যেষ্ঠ নেতা মাইক ম্যাককল।

টেক্সাসের এই আইনপ্রণেতা স্থানীয় সময় বৃহস্পতিবার জানিয়েছেন, নিজ দেশ থেকে অর্ধলক্ষ আফগানকে সরিয়ে নেয়া হবে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কুয়েত আর কাতারে।

চলতি বছরের ১ সেপ্টেম্বরের মধ্যে আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক প্রতিরক্ষা জোট ন্যাটোর সেনাদের প্রত্যাহারের পরিকল্পনা রয়েছে।

বিদেশি সেনা যাওয়ার আগেই নিরাপত্তাঝুঁকিতে থাকা আফগান নাগরিকদের সরিয়ে নিতে চায় বাইডেন প্রশাসন।

ওয়াশিংটন বলছে, আফগান এই নাগরিকরা যেন নিরাপদে নিজেদের ভিসাবিষয়ক সব প্রক্রিয়া সেরে নিতে পারেন, বিদেশি সেনাদের উপস্থিতি থাকতে থাকতেই তা নিশ্চিত করা হবে।

সব ঠিক থাকলে আবেদনের ৯ মাস থেকে ১ বছরের মধ্যে তাদের ভিসা প্রক্রিয়া সম্পন্ন হবে বলে জানিয়েছে ওয়াশিংটন।

বিদেশি সেনা প্রত্যাহারের পর আফগানিস্তানে সহিংসতা আরও বাড়বে এবং দেশটির ধর্মভিত্তিক সশস্ত্র রাজনৈতিক সংগঠন তালেবানের শাসন কায়েমের শঙ্কার মধ্যেই সামনে এলো বিষয়টি।

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের হিসাব অনুযায়ী, আফগানিস্তানের ৪১৯টি জেলার মধ্যে ৮১টি এরই মধ্যে দখল করেছে তালেবান।

এ অবস্থায় হোয়াইট হাউজে বৃহস্পতিবার প্রেসিডেন্ট বাইডেন বৈঠক করেন আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ ঘানির সঙ্গে।

যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহারের পরও দেশটির সঙ্গে মিত্রতা অব্যাহত রাখা ছিল দুই নেতার আলোচনার মূল বিষয়বস্তু। আফগানিস্তানে তালেবানের উত্থান রোধ নিশ্চিতে যুক্তরাষ্ট্রের সহযোগিতার পাওয়ার বিষয়ে মরিয়া ঘানি।

গত কয়েক সপ্তাহে আফগানিস্তানে সহিংসতা তীব্র রূপ নিয়েছে। একের পর এক হামলায় প্রাণ গেছে বিপুলসংখ্যক বেসামরিক মানুষের।

কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এলাকাগুলোর নিয়ন্ত্রণ ধরে রাখতে তালেবান যোদ্ধাদের বিরুদ্ধে লড়ছে আফগান সেনাবাহিনী।

আফগান সরকার ও তালেবানের শান্তি আলোচনা থমকে আছে। বিদেশি সেনা প্রত্যাহারের পর তালেবানদের দৌরাত্ম্য কীভাবে নিয়ন্ত্রণ করবে আফগান নিরাপত্তা বাহিনী, তাও অস্পষ্ট।

বিদেশি ভূখণ্ডে যুক্তরাষ্ট্রের স্মরণকালের দীর্ঘতম যুদ্ধ পরিচালনা হয়েছে আফগানিস্তানে।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

নরসিংদীর বড় বাজারে প্রকাশ্যে বাজির রমরমা বেচাকেনা

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে নরসিংদীর ঐতিহ্যবাহী বড় বাজারে প্রকাশ্যে চড়া দামে...

দানা বাঁধছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত

বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে ইতোমধ্...

ফিটনেসবিহীন বাস বন্ধ ও নিরাপদ সড়কের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি

মানিকগঞ্জের সাটুরিয়ায় ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন...

সবজি আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু, মেয়ে আহত

নোয়াখালীর সেনবাগে বাড়ির পাশের খেত থেকে সবজি আনতে গ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা