আন্তর্জাতিক
ঋণ পরিশোধে ব্যর্থ

সময় চাইলেন ইমরান খান

আন্তর্জাতিক ডেস্ক : চীনের কাছ থেকে নেওয়া এক বিলিয়ন ডলার ফেরত দিতে পারছে না পাকিস্তান। এর পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী ইমরান খান গত ৮ জুন চীনের প্রধানমন্ত্রী লি কেকিয়াংকে একটি চিঠি লিখেছেন। চিঠিতে চীনা ঋণ পরিশোধের জন্য আরও এক বছর সময় বাড়ানো অনুরোধ করেছে পাকিস্তান।

স্টেট ব্যাংক অব পাকিস্তান (এসবিপি) থেকে এ তথ্য জানা গেছে।

এসবিপির তথ্য অনুযায়ী- পাকিস্তানে আর্থিক ঋণ ক্রমাগত বেড়েই চলেছে। ২০২১ সালের মার্চের শেষে দেশটির মোট ঋণ ও দায়বদ্ধতা ৪৫.৪৭০ ট্রিলিয়ন রূপি। গত বছরের তুলনায় তা ৬.২ শতাংশ বেশি।

পাকিস্তানে ঋণ সমস্যা বেড়ে গেলে চীন ৩ বিলিয়ন মার্কিন ডলারের ঋণ পুনর্গঠন করতে অস্বীকার করে । চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডোরের (সিপিইসি) অধীনে প্রতিষ্ঠিত চীন-অর্থায়নে পরিচালিত জ্বালানি প্রকল্পের ঋণের দায় থেকে মুক্ত করার জন্য ইসলামাবাদ বেইজিংকে অনুরোধ করেছে। তবে চীন বিদ্যুৎ ক্রয় চুক্তি পুনরায় আলোচনা করার জন্য ইসলামাবাদের অনুরোধে সাড়া দেয়নি।

সান নিউজ/এনএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা