আন্তর্জাতিক

করোনায় হিজবুল্লাহ প্রতিষ্ঠাতার মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের রাজনীতিক ও লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর প্রতিষ্ঠাতা আলি আকবর মোহতাশামিপুর মারা গেছেন। ৭৪ বছর বয়সে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়।

সোমবার (৮ জুন) উত্তর তেহরানের একটি হাসপাতালে তার মৃত্যু হয়েছে বলে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে। আলি আকবর মোহতাশামিপুর ইরানের রাজনীতির শীর্ষ পর্যায়ের একজন শিয়া নেতা।

এ শিয়া নেতা সিরিয়ার রাষ্ট্রদূতের দায়িত্ব পালনকালে লেবাননের সশস্ত্র বাহিনী হিজবুল্লাহ প্রতিষ্ঠার অন্যতম একজন ছিলেন। তিনি ইরানের প্রয়াত প্রধান নেতা আয়াতুল্লাহ রুহুলালা খোমেনির ঘনিষ্ঠ ছিলেন।

১৯৮২ থেকে ১৯৮৬ সাল পর্যন্ত ইরানের রাষ্ট্রদূত হিসেবে সিরিয়ায় নিযুক্ত ছিলেন এই রাজনীতিক। পরে ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন ১৯৮৫ থেকে ১৯৮৯ সাল পর্যন্ত। ইরানে ইসলামিক অভ্যুত্থানের পর দেশটির আধাসামরিক ইসলামিক বিপ্লবী বাহিনী (আইআরজিসি) প্রতিষ্ঠায় সহযোগিতা করেন।

১৯৮৪ সালে একটি বইয়ে বোমা লুকিয়ে তাকে হত্যার চেষ্টা করা হয়েছিল। ইরানের দাবি, ওই হামলার পেছনে ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদ জড়িত।

সান নিউজ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

ইতালির মিলান, রোম ও তুরিনসহ দেশটির বিভিন্ন শহরে শনিবার হাজার হাজার তরুণ-তরুণী...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

হামে প্রাণ হারালো আরও ৬ জন, মৃত্যু বেড়ে ১২৩৩

হাম ও হাম উপসর্গে বাংলাদেশে প্রাণহানি ক্রমেই বাড়ছে...

২০ বছর পর ভিন্ন পরিচয়ে তারেক রহমান-তারো আসোর সাক্ষাৎ

দীর্ঘ ২০ বছর পর ভিন্ন পরিচয়ে দুজনের সাক্ষাৎ। জাপান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা