আন্তর্জাতিক

কানাডায় ধর্ম বিদ্বেষের কোনো স্থান নেই: ট্রুডো

আন্তর্জাতিক ডেস্ক : কানাডায় ইসলাম বিরোধী মনোভাব বা ধর্ম বিদ্বেষের কোনো স্থান নেই। ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে সব অপ-তৎপরতা। এমন হুঁশিয়ারি দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।

মঙ্গলবার (৮ জুন) সন্ধ্যায় অন্টারিও রাজ্যের শোকসভায় প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেন, শুধু মুসলিম নন, যেকোনো ধর্মের মানুষের জন্যেই নিরাপদ হতে হবে কানাডার প্রতিটি শহর। এ জন্য কমাতে হবে সন্ত্রাসবাদ সৃষ্টি হয় এমন চিন্তাভাবনা।

গত রোববার শপিং মলের বাইরে পাকিস্তানি বংশোদ্ভূত একটি পরিবারের ওপর পিক-আপ তুলে দেয় আততায়ী। এতে প্রাণ হারান ওই পরিবারের ৪ সদস্য। সৌভাগ্যবশত প্রাণে বাঁচে ৯ বছরের শিশু। ঘটনাস্থল থেকে নাথানেল ভেল্টম্যান নামে ২০ বছর বয়সী হামলাকারীকে আটক করেছে পুলিশ।

জাস্টিন ট্রুডো বলেন, কানাডা সত্যিকার অর্থেই রয়েছে ইসলামভীতি; বর্ণবিদ্বেষও বিদ্যমান। কিন্তু আমাদের কমিউনিটি-সমাজ-দেশে এগুলোর কোনো জায়গা নেই। ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে অপতৎপরতা। যখনই আমাদের সন্তান বা প্রবীণদের ওপর আঘাত আসবে; সবাই মিলে আমরা সন্ত্রাসবাদ ও ধর্ম বিদ্বেষকে না বলবো।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যুবদল নেতা নান্নুর মিলাদে নয়নের ক্ষোভ

যুবদলের সাবেক সহ-সভাপতি জাকির হোসেন নান্নু হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বিগত ১...

দুদকের মামলায় চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

ফরিদপুরের বিশেষ জজ আদালত দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা একটি মামলায় ইস...

৭ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

দেশের কয়েকটি অঞ্চলে ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ কারণে সাত অঞ...

ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর হেড অফিস কমপ্লেক্স কর্পোরেট শাখায় এক গ্রাহক...

আবারো মুখোমুখি স্পেন ও আর্জেন্টিনা

ফুটবল বিশ্বকাপ ফাইনালের মঞ্চে শ্রেষ্ঠত্বের শিরোপা লড়াই নির্ধারণ হলেও স্পেন ও...

ব্যাংক একীভূতকরণ: বিশ্বে সফল, বাংলাদেশে কী হবে?

বাংলাদেশের ব্যাংকিং খাত এক নজিরবিহীন পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। দীর্ঘদিনের...

বিদ্যুৎ বিতরণ নিয়ে নতুন সিদ্ধান্ত সরকারের

সেবার মান উন্নয়ন, জবাবদিহিতা নিশ্চিত এবং বিল আদায়ের দক্ষতা বাড়ানোর লক্ষ্যে সর...

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

ফিফা বিশ্বকাপে সেরা একাদশে কারা?

২০২৬ ফিফা ফুটবল বিশ্বকাপ শেষ হয়েছে দুদার্ন্ত সব দলের লড়াইয়ের মাধ্যমে। তিন দিন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা