আন্তর্জাতিক

কানপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১৭

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উত্তরপ্রদেশের কানপুরে একটি মিনিবাসের সঙ্গে মালবাহী জেসিবি লোডারের সংঘর্ষে অন্তত ১৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৫ জন। মঙ্গলবার (৮ জুন) রাতে এই দুর্ঘটনা ঘটে। খবরটি জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

কানপুর রেঞ্জের পুলিশের মহাপরিদর্শক মোহিত আগারওয়াল বলেন, ‘দিল্লি থেকে উত্তরপ্রদেশের রাজধানী লক্ষ্ণৌ যাওয়ার পথে কানপুরের সাচেন্দি এলাকায় যাত্রীবাহী মিনিবাসটি দুর্ঘটনার কবলে পড়ে। দুর্ঘটনায় আহতরা লক্ষ্ণৌর হ্যালেট হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।’

এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী বাস দুর্ঘটনা শোক ও দুঃখ প্রকাশ করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। মঙ্গলবারের এই দুর্ঘটনায় নিহতদের পরিবারকে দুই লাখ রুপি করে ‘ক্ষতিপূরণ’ দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কার্যালয় প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল থেকে কানপুরের বাস দুর্ঘটনায় নিহত প্রত্যেকের পরিবারকে দুই লাখ রুপি করে সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে। একই তহবিল থেকে দুর্ঘটনায় আহতদের ৫০ হাজার রুপি করে সহায়তা দেওয়া হবে।

নরেন্দ্র মোদি দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি শোক ও সমবেদনা জানিয়েছেন। দুর্ঘটনায় আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন তিনি।

সান নিউজ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা